লগইন
আলমডাঙ্গায়  মোবাইল ফোনে টাকার বিনিময়ে লুডু গেমের মাধ্যমে জুয়া খেলার  ৪ জন আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ এপ্রিল, ২০২৩ | ১২:০০ রাত ৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় মোবাইল ফোনে টাকার বিনিময়ে লুডু গেমের মাধ্যমে জুয়া খেলার ৪ জন আটক

আলমডাঙ্গা থানা পুলিশ জুয়া বিরোধী অভিযান চালিয়ে মোবাইল ফোনে টাকার বিনিময়ে লুডু গেমের মাধ্যমে জুয়া খেলার সময় নগদ টাকাসহ ৪ জনকে আটক করেছে। ৬ এপ্রিল বৃহস্পতিবার রাতে পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়ার থেকে তাদেরকে টাকা দিয়ে মোবাইলে লুডু খেলার সময় আটক হয়। এসময় নগদ টাকা ও লুডু গেমে জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে।


জানাগেছে, পৌর এলাকার গোবিন্দপুর মাঠপাড়ার সাইফুল ইসলামের বাড়ির পিছনে ফাঁকা মাঠে কয়েকজন যুবক মোবাইল ফোনে টাকার বিনিময়ে লুডু গেমের মাধ্যমে জুয়া খেলা করছে। এমন সংবাদ পেয়ে আলমডাঙ্গা থানার এসআই আশিকুল হক, এসআই দেবাশিষ মহলদার ও এএসআই জালাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। পুলিশ মোবাইল ফোনে টাকা দিয়ে লুডু গেমের মাধ্যমে জুয়া খেলা অবস্থায় গোবিন্দপুর মাঠপাড়ার মৃত সাহাজ উদ্দীনের ছেলে শহিদুল ইসলাম(৩০), একই পাড়ার শহিদুল ইসলামের ছেলে আলমগীর হোসেন (৩২), সোহেল আলীর ছেলে রিংকু আলী(১৮) ও হেলাল উদ্দিনের ছেলে কিশোর মোহাম্মদ নাঈম(১৫)কে আটক করে।

আটকের পর তাদের নিকট থেকে নগদ ২ হাজার ৭শ ৫০ টাকা ও জুয়া খেলায় ব্যবহৃ একটি মোবাইল ফোন উদ্ধার করে। এবিষয়ে আলমডাঙ্গা থানায় ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৩/৪” ধারায় মামলা দায়ের করা হয়েছে। গতকালই তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

২২ মিনিট আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

২২ মিনিট আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

১ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

১ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৩ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৩ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৪ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৫ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।