সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালতে রাশেদকে ৬ মাসের কারাদন্ড
আলমডাঙ্গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদক সেবন ও বিক্রয়ের অপরাধে মিয়াপাড়ার রাশেদকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে। ২৫ জানুয়ারী সন্ধ্যার পর আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানাগেছে, আলমডাঙ্গা পৌর এলাকার মিয়াপাড়ার মৃত ইসমাঈল হোসেনের ছেলে রাশেদ(২৭) দীর্ঘদিন ধরে মাদক বিক্রয় ও সেবন করে আসছিল বলে পুলিশের কাছে অভিযোগ ছিল। ২৫ জানুয়ারী সন্ধ্যার পর আলমডাঙ্গা থানার এসআই কামরুল ইসলাম পৌর এলাকায় অভিযান চালিয়ে রাশেদকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটকের পর উপজেলা নির্বাহী অফিসারের নিকট সংবাদ প্রদান করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার মো: লিটন আলী ভ্রাম্যমান আদারত পরিচালনা করে রাশেদকে মাদক বিক্রয় ও সেবনের অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি
১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় মাদক মামলার পলাতক আসামি লিজা এবং ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেফতার
২২ ঘন্টা আগে