লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ আগস্ট, ২০২৫ | ১২:০০ রাত ৫৪ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় ভেজাল শিশু খাদ্য ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা

আলমডাঙ্গা শহরের ভেজাল শিশু খাদ্য ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২০ আগস্ট) দুপুরে পৌর এলাকার আনন্দধাম এলাকায় এ অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। এ সময় তার সঙ্গে ছিলেন পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা এবং আলমডাঙ্গা থানা পুলিশের একটি টিম।


অভিযানে মেসার্স ফাতেমা স্টোরে নিন্মমানের ও ভেজাল শিশু খাদ্য বিক্রির দায়ে মালিক আব্দুর রহমানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।


একই এলাকায় মেসার্স সিরাজ এন্টারপ্রাইজে মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার অপরাধে মালিক সিরাজুল ইসলাম ঝন্টুকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।


ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মামুনুল হাসান বলেন, “ ভোক্তাদের অধিকার রক্ষা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি চলছে। ভেজাল, মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনহীন পণ্য বিক্রিরোধে এই অভিযান অব্যাহত থাকবে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


তবে অভিযুক্ত সিরাজুল ইসলাম ঝন্টু দাবি করেছেন, প্রতি মাসের ৩১ তারিখে তিনি মেয়াদোত্তীর্ণ সার ও কীটনাশক আলাদা করে রাখেন। কিন্তু অসতর্কতায় ১৪ প্যাকেট মেয়াদোত্তীর্ণ কীটনাশক এক বস্তায় মিশে যায়, যা তার অজান্তেই ঘটে। তিনি আরও জানান, একই কোম্পানির সঙ্গে প্রায় ২০ বছর ধরে ব্যবসা করছেন, এর আগে কখনও এমন ঘটনা ঘটেনি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১১ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১২ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৫ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।