লগইন
আলমডাঙ্গায় বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ এপ্রিল, ২০২৩ | ১২:০০ রাত ৫৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জন আটক

আলমডাঙ্গা থানা পুলিশ পৃথক মাদক বিরোধী অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৪ জনকে আটক করেছে। ১ এপ্রিল রাতে লাল ব্রিজ এলাকা থেকে ৫০ পিস ও ওসমানপুর বাজার থেকে মোটর সাইকেলসহ ৪২পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়।


জানাগেছে, কুষ্টিয়া ইবি থানার গোস্বামী দুর্গাপুর গ্রামের মহত আলীর ছেলে আলাউদ্দিন(২৭) ও একই গ্রামের মসলেম আলীর ছেলে শামিম(২০) দীর্ঘদিন ধরে বাজারে বিক্রয় নিষিদ্ধ মাদক খ্যাত ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে আসছিল। তারা দুজন প্রায়ই আলমডাঙ্গা শহরের এসে খুচরা ও পাইকারি ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয় করে। ১ এপ্রিল শনিবার রাত ৮টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার পশুহাট লাল ব্রিজ এলাকায় ট্যাপেন্টাডল ট্যাবলেট (মাদক) বিক্রয় করার জন্য অবস্থান করছিল। এসময় আলমডাঙ্গা থানার এএসআই মোস্তফা কামাল ও এএসআই রাসেল তালুকদার গোপন সংবাদের ভিত্তিতে লাল ব্রিজের নিকট উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দুজন পালানোর চেষ্টাকালে তাদেরকে আটক করে। আটকের পর তার নিকট থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।

ৎঅপর দিকে আলমডাঙ্গা ওসমানপুর ক্যাম্পের এসআই খসরু আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ওসমানপুর বাজারের হাসান ট্রেডার্সের সামনে একটি মোটরসাকেলের গতিরোধ করে। এসময় মোটর সাইকেলে থাকা ওসমানপুর গ্রামের জামাত আলীর ছেলে শরিফুল ইসলাম(২৫) ও একই গ্রামের মৃত তোফাজ্জেল আলীর ছেলে মানিক রতন(৩৫) পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাদেরকে আটকের পর তল্লাশি করে ৪২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। মাদক ব্যবসার কাজে ব্যবহারকৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

এ বিষয়ে আলমডাঙ্গা থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

২৪ মিনিট আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

২৫ মিনিট আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

১ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

১ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

২ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৩ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

৩ ঘন্টা আগে
শাহজালালে যানবাহনে নেই ট্র্যাকিং প্রযুক্তি, এয়ারসাইডে বড় দুর্ঘটনার শঙ্কা

আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

৪ ঘন্টা আগে
আন্দোলনে সক্রিয় ভূমিকার প্রশংসা

শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

৫ ঘন্টা আগে
শাহজালালে ভিটিএস ছাড়া যান চলাচল বন্ধের কড়া সিদ্ধান্ত বেবিচকের, ৭ ডিসেম্বরের পর এয়ারসাইডে প্রবেশ নিষেধ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।