আলমডাঙ্গায় বিএনপি নেতা শেখ সাইফুল ইসলামের ধানের শীষের প্রচারণা অব্যাহত
আলমডাঙ্গায় বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষের প্রচারণা অব্যাহত রেখেছেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক শেখ সাইফুল ইসলাম। প্রতিদিন তিনি নেতাকর্মিদের সাথে নিয়ে উপজেলা এপ্রান্ত থেকে ও প্রান্তে ছুটছেন। ২২ অক্টোবর তিনি নাগদাহ ইউনিয়নের খেজুরতলা বাজার ও নাগদাহ বাজারে ধানের শীষের পক্ষে গণসংযোগ, পথসভা ও সর্বসাধারণের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি বিএনপির রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার লিফলেটও বিতরণ করেন। শেখ সাইফুল ইসলাম বলেন, বিএনপির ১৬ বছরের লড়াই সফল হওয়ার পথে রয়েছে । আগামী ফেব্রæয়াতেই নির্বাচন হবে বলে আমরা আশা করি। ধানের শীষের পক্ষে আমরা প্রচারে নেমেছি। আমরা ভোটারদের কাছে যাচ্ছি। ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ডা. আলা উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল ওহাব মাস্টার, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করি, বিএনপি নেতা ইসলাম আলী, মুনতাজ আলী, সেলিম রেজা, সিতাব আলী মন্ডল, তাইজেল, জুহুরুল, শওকত আলী, ওহিদুল, জাহাঙ্গীর, আঃ জব্বার, মিন্টু মিয়া, গোলজার হোসেন, শামিম রেজা, আশানুর, ফিরোজ, শাজাহান, সাবেক যুবনেতা জাহাঙ্গীর কবীর মুকুল, শফিকুল আজম ডালিম, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফারুকুজ্জামান, হাসানুজ্জামান, মুক্তার আলী, যুব নেতা সাদ্দাম খান, মনা, জামির, হাসান, জীবন, উৎসব, শফিকুল প্রমুখ।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম্যান নিখোঁজ : ২৪ ঘন্টা পার হলেও সন্ধান মেলেনি
৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা
১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক
১৯ ঘন্টা আগে