লগইন
আলমডাঙ্গায় বাজার তদারকিঃ মূল্যতালিকা না থাকায় জরিমানা
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ মার্চ, ২০২৩ | ১২:০০ রাত ৪৮ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আলমডাঙ্গায় বাজার তদারকিঃ মূল্যতালিকা না থাকায় জরিমানা

আলমডাঙ্গায় রমজানকে সামনে রেখে উপজেলা ও থানা প্রশাসন বাজার নিয়ণত্রণে উদ্যোগ গ্রহণ করেছেন। ২১ মার্চ মঙ্গলবার দুপুরে আলমডাঙ্গা উপজেলার নির্বাহী অফিসার রনি আলম নূর বাজার তদারকি করেন। এসময় মূল্যতালিকা না থাকায় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেছেন তিনি।


জানাগেছে, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূর ও আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম রমজান উপলক্ষ্যে নিত্য প্রযোনীয় জিনিসের মূল্য তদারকি করতে বের হন। তদারকির সময় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকায় জরিমানা করেন। এসময় শহরের আলিফ উদ্দীন সড়কের মুরগী ব্যবসায়ী সুমনকে ১ হাজার টাকা, চাউল ও ভূষিমাল ব্যবসায়ী জি.কে ট্রেডার্সের মালিক গোলাম কিবরিয়া বাবুকে ১ হাজার টাকা, মুরগী ব্যবসায়ী ইমন আহমেদকে ১ হাজার, রাজকে ১ হাজার টাকা, ফল ব্যবসায়ী রনিকে ১ হাজার টাকা, রুবেল আহমেদকে ১ হাজার টাকা, মাছ বাজারের ১৩জন মাছ ব্যবসায়ীকে ২ হাজার ৬শ টাকা জরিমানা করেন।


এছাড়া বাজারের প্রতিটি ব্যবসায়ীকে মূল্য তালিকা টাঙানোর জন্য নির্দেশ প্রদান করেন। অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন বণিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, সাধারন সম্পাদক কামাল হোসেন, কোষাধ্যক্ষ আলাউদ্দিন, এসআই আশিকুল হক, পৌর সভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানা, পৌর সভার স্টাফ সায়েম প্রমুখ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

৭ মিনিট আগে
টিকিট বিক্রিতে আশকোনা হজ ক্যাম্প কাউন্টার ফের চালু

মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

৭ মিনিট আগে
মিললো হুইলচেয়ার ও এক মাসের খাদ্যসামগ্রী

আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

৩৪ মিনিট আগে
আলমডাঙ্গায় মাওলানা হারুনুর রশিদ (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠিত

ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

১ ঘন্টা আগে
ঝিনাইদহে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

১ ঘন্টা আগে
শ্রদ্ধা ও ভালোবাসায় ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালন

উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

২ ঘন্টা আগে
উপকূলে আঘাতের পর দুর্বল হচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাংলাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা কম

সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

২ ঘন্টা আগে
সাদমানের আক্ষেপের ৯৯ ও হৃদয়-সংকটে প্রথম দিন শেষে বাংলাদেশ ২১৩/৩

চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার দর্শনায় মোটরসাইকেল-পাখিভ্যান সংঘর্ষে ৪ আহত, ১ জনের অবস্থা আশঙ্কাজনক

কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

৩ ঘন্টা আগে
কুষ্টিয়ায় পদ্মার চর আধিপত্য বিস্তার নিয়ে দুই সশস্ত্র গ্রুপের সংঘর্ষ, দেড় শতাধিক রাউন্ড গুলি বর্ষণ

ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

৪ ঘন্টা আগে
ঢাকা মেট্রোরেল লাইন-১-এর দুই গুরুত্বপূর্ণ প্যাকেজের কাজ পেল ভারতের এলঅ্যান্ডটি

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।