লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ সেপ্টেম্বর, ২০২৫ | ১২:০০ রাত ৫৫ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় প্রতিবেশি গৃহবধুর দায়ের করা যৌনপীড়ন মামলায় ভাংবাড়িয়ার লাল্টু গ্রেফতার

আলমডাঙ্গায় প্রতিবেশি গৃহবধুর দায়ের করা যৌনপীড়ন মামলায় ভাংবাড়িয়ার লাল্টুকে গ্রেফতার করেছে পুলিশ। ৩১ আগস্ট সন্ধ্যায় ভাংবাড়িয়া গ্রামের ফেরিঘাটপাড়ায় ওই গৃহবধুকে বাড়ি একা পেয়ে যৌনপীড়নের চেষ্টা করে লাল্টু। এ ঘটনায় রাতেই অভিযোগ দায়ের করেন ওই গৃহবধু। অভিযোগ দায়েরের মাত্র ১ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত লাল্টুকে গ্রেফতার করা হয়।


যৌনপীড়ন মামলার আসামি গ্রেফতারকৃত লাল্টু(৩২) উপজেলার ভাংবাড়িয়া গ্রামের মৃত তাহাজ্জেল পরামানিকের ছেলে। লাল্টুর নামে এলাকায় এ ধরনের নানা অভিযোগ রয়েছে।


পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ভাংবাড়ীয়া গ্রামের ফেরিঘাটপাড়ার মানিকের স্ত্রী বাড়িতে একা ছিলেন। এ সুযোগে একই গ্রামের প্রতিবেশী লাল্টু বাড়িতে প্রবেশ করে তাকে প্রেমের প্রস্তাব দেয়। ভুক্তভোগী প্রস্তাবে রাজি না হলে লাল্টু পেছন থেকে ঝাপটে ধরে তার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয়। এসময় ভুক্তভোগী চিৎকার করলে অভিযুক্ত পালিয়ে যায়।


ঘটনার রাতেই ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পরপরই আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদুর রহমান (পিপিএম)“র নেতৃত্বে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের এসআই হাফিজুল ইসলাম তার টিম নিয়ে দ্রুত অভিযান পরিচালনা করেন। অভিযানে মাত্র এক ঘণ্টার মধ্যে আসামি লাল্টুকে গ্রেফতার করা হয়।আলমডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০২০) এর ১০ ধারায় মামলা দায়ের করনে। পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


এদিকে ভাংবাড়িয়া গ্রামের অনেকে জানান, ঘটনা মেয়ের বাড়িতে ঘটেনি। ঘটনা ঘটেছে ছেলের বাড়িতে।


অফিসার ইনচার্জ মাসুদুর রহমান (পিপিএম)বলেন, যৌনপীড়নসহ যেকোনো নারী নির্যাতনের ঘটনায় পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। ভুক্তভোগীর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২০ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।