লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ আগস্ট, ২০২৫ | ১২:০০ রাত ৫৯ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় পৌর জামায়াতে ইসলামীর স্থায়ী কার্যালয় উদ্বোধন

আলমডাঙ্গায় পৌর জামায়াতে ইসলামীর স্থায়ী কার্যালয় উদ্বোধন করা হয়েছে। ২ আগস্ট শনিবার আলমডাঙ্গা পুরাতন বাজার ফায়ার সার্ভিস সংলগ্ন আলমডাঙ্গা পৌর জামায়াতের স্থায়ী কার্যালয় উদ্বোধন হয়।

পৌর জামায়াতে ইসলামীর কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের আমীর ও চুয়াডাঙ্গা ২ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী রুহুল আমিন। এসময় তিনি বলেন, জামায়াতে ইসলামী জনগণের দল। আমরা জনসেবাকে ইবাদত মনে করি। একটি সুন্দর সমাজ বিনির্মাণে আদর্শিক রাজনীতির বিকল্প নেই। জনগণের আস্থা অর্জন করে সামনে এগিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, এই কার্যালয় হবে ইসলামী রাজনীতির আলোচনার প্রাণকেন্দ্র, এখান থেকেই আমরা জনগণের সমস্যা, দাবি ও কল্যাণে কাজ করার রূপরেখা তৈরি করব।


পৌর জামায়াতের আমীর মাহের আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চুয়াডাঙ্গা ১ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এ্যাড. মাসুদ পারভেজ রাসেল, জেলা সমাজকল্যাণ সম্পাদক আলতাফ হোসাইন, জেলা যুব বিভাগের সভাপতি শেখ নূর মোহাম্মদ হুসাইন টিপু, জেলা আইন ও আদালত বিষয়ক সম্পাদক ও আলমডাঙ্গা উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী দারুস সালাম।


পৌর জামায়াতের সেক্রেটারি মুসলিম উদ্দিনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক শফিউল আলম বকুল, সেক্রেটারি মামুন রেজা, জি,এ সাংগঠনিক থানা শাখার আমীর আব্বাস উদ্দিনসহ পৌর শাখার বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ। অফিস উদ্বোধনের মাধ্যমে রোকন বৈঠক অনুষ্ঠান হওয়ার মধ্যে দিয়ে পৌর জামায়াতের নতুন কার্যালয়ের কার্যক্রম শুরু হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

আলমডাঙ্গায় প্রাণ কোম্পানির ডেলিভারি ম্যানের টাকা ছিনতাই

১২ ঘন্টা আগে
নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

জাতীয় নির্বাচন | নির্বাচন-পরবর্তী উত্তেজনায় আলমডাঙ্গার বিভিন্ন গ্রামে অপ্রীতিকর ঘটনা : প্রশাসনের কঠোর অবস্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে

১৩ ঘন্টা আগে
বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

ঋতুরাজ বসন্তের আবাহন | বাসন্তী রঙে রঙিন বাঙালির পহেলা ফাল্গুন

১৬ ঘন্টা আগে
কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

হাজারো যাত্রীর চরম ভোগান্তি | কুষ্টিয়া-মেহেরপুর সড়কে ড্রাম ট্রাক উল্টে যান চলাচল বন্ধ

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

১ দিন আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১ দিন আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১ দিন আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১ দিন আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

২ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।