সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
আলমডাঙ্গায় নানা বাড়িতে লাটাহাম্বারের ধাক্কায় ৬ বছরের শিশুকন্যা খাদিজার মর্মান্তিক মৃত্যু
: আলমডাঙ্গার মাধবপুর গ্রামে নানা বাড়িতে লাটাহাম্বারের ধাক্কায় ৬ বছরের শিশুকন্যা খাদিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। ৪ ফেব্রæয়ারি সকাল সাড়ে ৮ টার দিকে নানা বাড়ি থেকে বের হয়ে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে।
জানাগেছে, কুষ্টিয়া মিরপুর উপজেলার গ্রাম হালসার সৌদি প্রবাসী রবিউল হকের মেয়ে খাদিজা খাতুন (৬)। রবিউল ইসলাম বিদেশ যাওয়ার পর থেকে মায়ের সাথে খাদিজা মাধবপুর গ্রামে নানা জমির উদ্দিনের বাড়িতেই থাকে। মাঝে মাঝে পিতার বাড়িতে বেড়াতে যায়। ৪ ফেব্রæয়ারী সকালে নানা বাড়ির পিছনে রাস্তার পাশে খোয়া ভাংগা মেশিনে খোয়া ভাংছিল। খাদিজা বাড়ি থেকে বের হয়ে দৌড়ে রাস্তা পার হতে যায়।
এসময় ওই রাস্তা দিয়ে চাচাতো নানা শহর আলীর লাটাহাম্বার যোগে গ্রামের মিল ধান ভানতে যাচ্ছিল একই আলী বক্স। খোয়া ভাংগা মেশিনের শব্দে লাটাহাম্বারের শব্দ বুঝতে না পেরে দৌড়ে রাস্তা পার হতে যায় খাদিজা। দৌড়ে গিয়ে লাটাহাম্বারের পিচনে ধাক্কা খেয়ে পড়ে যায়। খাদিজাকে দ্রæত উদ্ধার করে আলমডাঙ্গা শেফা ক্লিনিকে চিকিৎসার জন্য নিয়ে আসে। শেফা ক্লিনিকের ডা. আবু সালেহ ইমরান খাদিজাকে মৃত বলে ঘোষনা করে।
পরে খাদিজার মৃতদেহ মাধবপুর নানা বাড়িতে নিয়ে যায়। সেখান থেকে বেলা সাড়ে ১১ টার দিকে পিতারবাড়ি গ্রাম হালসায় নিয়ে যায় পরিবারের লোকজন। বেলা ৩ টার দিকে জানাযার নামাজ শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয় বলে জানা গেছে।
এবিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর, লাটাহাম্বারের ধাক্কায় শিশু কন্যা খাদিজার মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গার দামুড়হুদায় নিরাপদ মৎস্য উৎপাদনে আধুনিক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
২৬ মিনিট আগে
প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি
১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কুমারী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জাহিদুল ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত
২৩ ঘন্টা আগে