লগইন
আলমডাঙ্গায় দুই মেয়র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ ফেব্রুয়ারি, ২০২১ | ১২:০০ রাত ৭৪ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় দুই মেয়র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুর


আলমডাঙ্গা পৌর নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের মাঠে সহিংসতা দেখা দিয়েছে। ১ ফেব্রæয়ারী রাত ৮ টার দিকে দুইটি মেয়র প্রার্থীর নির্বাচনী অফিস ভাংচুরের ঘটনা ঘটেছে। রাত ৮ টার দিকে পৌরসভার বন্ডবিল বিএনপির মনোনিত ধানের শীষ প্রতীকের মেয়রপ্রার্থী মীর মহিউদ্দিনের অফিস ও আনন্দধাম হাউসপুরে মোবাইল প্রতিকের স্বতন্ত্র মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর অফিস ভাংচুর করা হয়। রাতেই এর প্রতিবাদে বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর সমর্থকেরা শহরে প্রতিবাদ মিছিল বের করেন।


প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত ৮ টার দিকে কেবা কাহারা ১৫/২০ টি মোটর সাইকেল করে এসে আনন্দধাম হাউসপুরে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর মোবাইলের অফিসে ভাংচুর করে। এ সময় অফিসে ৭/৮ জন মোবাইলের সমর্থকরা বসে কথা বলছিলেন। আচমকা তারা অফিসে প্রবেশ করে ভাংচুর করেই মোটরসাইকেল যোগে স্থান ত্যাগ করে।


প্রায় একই সময়ে পৌরসভার ৯ নং ওয়ার্ডের বন্ডবিলে মীর মহিউদ্দিনের ধানের শীষের অফিসেও ভাংচুর করে একদল যুবক। তারা অফিসে ভাংচুর করে স্থান ত্যাগ করে।

এ ঘটনায় মীর মহিউদ্দিন প্রতিবাদ মিছিল না করলেও বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর নেতৃত্বে শহরে প্রতিবাদ মিছিল বের হয়। রাতেই বীর মুক্তিযোদ্ধা এম সবেদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।


আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর জানান, পৌর নির্বাচনের ২টি মেয়র প্রার্থীর অফিস ভাংচুরের সংবাদ আমরা পেয়েছি। আনন্দধাম হাউসপুর মোবাইল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এম সবেদ আলীর অফিস ভাঙচুরের ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অন্যদিকে বন্ডবিল গ্রামে বিএনপির মনোনিত ধানের শীষ প্রতীকের মেয়র প্রার্থী মীর মহিউদ্দিনের অফিসের চেয়ার ভাংচুর করেছে ও পোষ্টার ছিড়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

৮ বছর পরও চিকিৎসক সংকটে থমকে আছে সেবা

৪০ মিনিট আগে
৮ বছর পরও চিকিৎসক সংকটে থমকে আছে সেবা

এসএসসি বৃত্তিতে মেহেরপুরে শীর্ষে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় জিনিয়াস ল্যাবরেটরি

৪০ মিনিট আগে
এসএসসি বৃত্তিতে মেহেরপুরে শীর্ষে সন্ধানী স্কুল অ্যান্ড কলেজ, দ্বিতীয় জিনিয়াস ল্যাবরেটরি

জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবীসহ ২ আসামি কারাগারে

১ ঘন্টা আগে
জাল কাবিননামা তৈরির অভিযোগে কুষ্টিয়ায় আইনজীবীসহ ২ আসামি কারাগারে

রাজধানীতে ২৬ নভেম্বর থেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা

১ ঘন্টা আগে
রাজধানীতে ২৬ নভেম্বর থেকে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা

প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

৫ ঘন্টা আগে
প্রেমিক, তাঁর বাবা ও বন্ধুকে উলঙ্গ করে রাস্তায় হাঁটাল কিশোরীর পরিবার

রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

৫ ঘন্টা আগে
রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

১২ ঘন্টা আগে
প্রশ্নপত্র ফাঁস: নিউজ না করার জন্য জামায়াত নেতার হুমকি

প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

১২ ঘন্টা আগে
প্রথমবার বর্ষসেরা হ্যারি কেইন, নারীদের মুকুট পুতেয়াসের

কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

১২ ঘন্টা আগে
কুষ্টিয়া জিলা স্কুলে নয়, আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলের সমাবেশের শর্তসাপেক্ষ অনুমতি প্রশাসনের

ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

১৪ ঘন্টা আগে
ব্যবসা-বাণিজ্যে সমৃদ্ধি ও বরকত অর্জনে ইসলামের তিন গুরুত্বপূর্ণ নির্দেশনা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।