লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৬ মে, ২০২৫ | ১২:০০ রাত ৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে। “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ মেলার আয়োজন করা হয়। উপজেলা ভূমি প্রশাসনের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় ২৫ মে রবিবার সকাল ৯টায় উপজেলা ভূমি অফিস থকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। রালিটি শহর প্রদক্ষিণ শেষে ফিতা কেটে ৩দিন ব্যাপী ভূমি মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ মেহেদী ইসলাম।

উদ্বোধন কালে তিনি বলেন, ২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের জন্য রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন গ্রহণ, সেবা বুথে অনলাইনের মাধ্যমে যাবতীয় আবেদন আপলোড করা, তাতক্ষনিক ভূমির দাখিলা প্রদান, সেবা গ্রহিতাদের অভিযোগ গ্রহন, রেকর্ড সংশোধন ও মিসকেস সংক্রান্ত শুনানী, ভূমি সেবা বিষয়ক জনসচেতনতার জন্য লিফলেট, বুকলেট বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এছাড়াও ভূমি মালিকদের হয়রানী এড়ানোর জন্য ভূমি সংক্রান্ত কোন জটিলতা থাকলে তাঁর নিকট যোগাযোগ করে সমস্যা সমাধানের জন্য পরামর্শ গ্রহণের আহ্বান জানান তিনি।

উদ্বোধন শেষে আলোচনা সভায় উপজেলা সহকারি কমিশনার ভ‚মি আশীষ কুমার বসুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল হক, আলমডাঙ্গার সরকারি কলেজের প্রভাষক ড. মহবুব আলম, আলমডাঙ্গা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন পাতা, আলমডাঙ্গা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান। উপজেলা ভূমি অফিসের নাজির কাম ক্যাশিয়ারের উপস্থাপনায় উপস্থিত ছিলেন ভূমি সেবা গ্রহিতা পৌর সভার সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, দুলু, পৌর ভূমি সহকারি কর্মকর্তা রেজাউল হক, ইউনিয়ন ভ‚মি সহকারি কর্মকর্তা মিজানুর রহমান, মিনারুল ইসলাম, ইসা খান, তোয়াক্কেল হোসেন, শাহাবুদ্দিন, খাইরুল ইসলাম, মোল্লা মতিয়ার রহমান, ইসমাঈল হোসেন, আমজাদ হোসেন, আতিকুর রহমান, উপজেলা ভূমি অফিসের সায়রাত সহকারি ফজলে রাব্বী, নামজারি সহকারি মাসুদ পারভেজ, সার্ভেয়ার, মাজেদুল ইসলাম, সার্টিফিকেট সহকারি আফরোজা সুলতানাসহ উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী ও সেবা গ্রহিতাবৃন্দ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১১ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৫ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৬ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।