লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩০ এপ্রিল, ২০২৫ | ১২:০০ রাত ৪৯ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গায় জাতীয় ভোক্তাধিকার অধিদপ্তরের অভিযান: দুই প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা

আলমডাঙ্গায় জাতীয় ভোক্তাধিকার অধিদপ্তর অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানে ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। শহরের সুরেশ স্টোরে পণ্যের মূল্যতালিকা না থাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা, ও মেয়াদোত্তীর্ণ পণ্যেরর সাথে শিশুখাদ্য রাখার অপরাধে ও শহরের অধিকারী মিস্টান্ন ভান্ডারে উৎপাদিত খাদ্যের মূল্য ও তারিখ না দেওয়ার অপরাধে জরিমানা করা হয়। ২৯ এপ্রিল মঙ্গলবার বেলা ১১ টার দিকে জাতীয় ভোত্তাধিকার অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান অভিযান পরিচালনা করেন।


জানা গেছে, জাতীয় ভোক্তাধিকার অধিদপ্তর আলমডাঙ্গা শহরের বেশ কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে জাতীয় ভোত্তাধিকার অধিদপ্তরের চুয়াডাঙ্গার সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানতে পারেন শহরের আনন্দধাম সড়কের সুরেশ স্টোরের ৭টি গোডাউনে মেয়াদোত্তীর্ন মালামাল রয়েছে। তিনি আলমডাঙ্গা পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর মাহফুজুর রহমান রানাকে সাথে নিয়ে সুরেশ স্টোরে অভিযান চালিয়ে প্রাপ্ত তথ্যের সত্যতা পান।

সুরেশ স্টোরের পণ্যের মূল্যতালিকা নেই। সকল গোডাউনে মেয়াদত্তীর্ণ মালামাল রয়েছে। মেয়াদোত্তীর্ণ মালামালের সাথে বিক্রয়যোগ্য মালামাল রেখে দিয়েছে। শিশু খাদ্যের লাইসেন্স না করে শিশু খাদ্য বিক্রয় করছে। এ সকল অপরাধের ভিত্তিতে সুরেশ স্টোরের মালিক অমিত সাহাকে ভোক্তাধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ও ৪৫ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় সুরেশ স্টোরের মালিককে ৭টি গোডাউনের মেয়াদোত্তীর্ণ মালামাল পরিস্কার করার জন্য ১ মাস সময় দিয়ে যান।

এরপর শহরের চারতলার মোড়ের অধিকারী মিস্টান্ন ভান্ডারে অভিযান চালান। অধিকারী মিস্টান্ন ভান্ডার প্রতিষ্ঠানের মালিক হারান অধিকারীর বিএসটিআই“র লাইসেন্স থাকার পরও দই“র পাতিলের গায়ে উৎপাদন ও মেয়োদোত্তির্নর তারিখ না দেওয়ার অপরাধে প্রতিষ্ঠানের মালিককে ভোক্তাধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


এসময় আলমডাঙ্গা থানার এসআই ওয়াহেদ ও বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২০ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।