লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ অক্টোবর, ২০২৫ | ১২:০০ রাত ৭০ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় জাল টাকাসহ যুবক আটক

আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়ায় জাল টাকাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) দুপুরের দিকে হাটবোয়ালিয়া-ভালাইপুর সড়কের নগর বোয়ালিয়া কবরস্থানের নিকটবর্তী একটি দোকানে ৫০০ টাকার জাল নোট চালানোর সময় গ্রামবাসী তাকে ধরে ফেলে। তবে এসময় তার সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃত যুবকের নাম হৃদয় (২১)। তিনি আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের কামাল উদ্দীনের ছেলে। পালিয়ে যাওয়া যুবকের নাম রাব্বি (২০), তিনিও একই গ্রামের বিপুল হোসেনের ছেলে।

জানা যায়, দুপুরে হৃদয় ও রাব্বি মোটরসাইকেলযোগে নগর বোয়ালিয়া কবরস্থানের কাছে একটি দোকানে সিগারেট কিনতে যায়। এসময় হৃদয় দোকানদারকে ৫০০ টাকার একটি নোট দিলে নোটটি দেখে দোকানদারের সন্দেহ হয়। ভালো করে নোটটি পরীক্ষা করে তিনি বুঝতে পারেন সেটি জাল টাকা। বিষয়টি বুঝতে পেরে হৃদয়ের সঙ্গে থাকা রাব্বি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দোকানদারের চিৎকারে স্থানীয় গ্রামবাসী হৃদয়কে আটক করে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং হৃদয়কে আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পুলিশ তার কাছ থেকে আরও একটি ৫০০ টাকার জাল নোট এবং তাদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করে।

আটককৃত হৃদয় পুলিশকে জানিয়েছে, তারা দুই বন্ধু আলমডাঙ্গা পশুহাট থেকে দুটি ৫০০ টাকার জাল নোট সংগ্রহ করে গ্রামের মুরুব্বিদের দোকানে সিগারেট কেনার নাম করে কৌশলে সেগুলো চালানোর জন্য মোটরসাইকেল নিয়ে এখানে আসে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান -- পিপিএম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অভিযুক্ত হৃদয়কে থানায় আনা হয়েছে। তার বন্ধু রাব্বিকে আটক করার জন্য অভিযান চলছে। এই জাল টাকা চক্রের উৎসের সন্ধানেও তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

২০ ঘন্টা আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

১ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

১ দিন আগে
আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

দূর্ঘটনা | আলমডাঙ্গার ডাউকি গ্রা‌মে পান বোরজে অগ্নিকাণ্ড: ৫ কৃষকের স্বপ্ন পুড়ে ছাই, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

১ দিন আগে
আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

আলমডাঙ্গাসহ জেলায় অধিকাংশ স্কুল-মাদ্রাসায় বার্ষিক ক্রীড়া না হওয়ার অভিযোগ।। মাউশির নির্দেশনা উপেক্ষা

২ দিন আগে
শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

জাতীয় নির্বাচন | শান্তি ও সম্প্রীতির আহ্বান জানালেন চুয়াডাঙ্গা-১ আসনের নবনির্বাচিত এমপি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল

২ দিন আগে
চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতের ভূমিধ্বস জয়ের নেপথ্য দশ কারণ

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।