লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ অক্টোবর, ২০২৫ | ১২:০০ রাত ৬৫ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
আলমডাঙ্গার বৈদ্যনাথপুরে কৃষককে পিটিয়ে ষাঁড় চুরি, আহত কৃষক হাসপাতালে

আলমডাঙ্গা উপজেলার বৈদ্যনাথপুর গ্রাম থেকে রাতের আঁধারে কৃষককে পিটিয়ে আহত করে প্রায় দুই লাখ টাকা মূল্যের একটি ষাঁড় গরু চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের বৈদ্যনাথপুর কবরস্থান পাড়ায় এ ঘটনা ঘটে। আহত কৃষক আবুল হোসেন (৩৫)-এর কোমরের হাড় ভেঙে যাওয়ায় তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


জানা যায়, বৈদ্যনাথপুর কবরস্থান পাড়ার মৃত ইউসুফ মন্ডলের ছেলে আবুল হোসেন মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার দিকে ছাগলের ডাক শুনে ঘরের বাইরে আসেন। তিনি দেখতে পান, দুজন লোক তাঁর ষাঁড় গরুটি নিয়ে গোয়াল থেকে বাইরে যাচ্ছে। এ সময় তিনি ‘গরু ছেড়ে দে’ বলে তাদের পিছু নিলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যান থেকে আরও দুজন এসে তাঁকে বাটাম দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে রাস্তার ওপরে ফেলে রেখে যায়। পরে দুর্বৃত্তরা দুই লাখ টাকা মূল্যের ষাঁড়টি পিকআপ ভ্যানে তুলে দ্রুত পালিয়ে যায়।


আবুল হোসেনের বড় ভাই বিল্লাল হোসেন জানান, আহত অবস্থায় পরিবারের সদস্যরা আবুলকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (হারদী) নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে কুষ্টিয়া সদর হাসপাতালে রেফার করেন। আঘাতের কারণে তাঁর কোমরের হাড় ভেঙে গেছে বলে জানা গেছে।

বুধবার সকালে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাঃ মাসুদুর রহমান পিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি পরিবারের সদস্যদের আশ্বস্ত করে গরু উদ্ধারে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করার কথা জানান।


এদিকে, এই চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় গরু চুরি আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা রাতের বেলায় গরু-বাছুর নিয়ে চরম উৎকণ্ঠায় আছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

আলমডাঙ্গা - হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্যবাহী ডেলিভারি ম‌্যান নি‌খোঁজ : ২৪ ঘন্টা পার হ‌লেও সন্ধান মে‌লে‌নি

৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

আলমডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবকের কারাদণ্ড ও হেলমেটবিহীন চালকদের জরিমানা

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

আগুন | আলমডাঙ্গার বকসিপুরে একই সময় তিন স্থানে তিনটি পান বোরজে আগুন পরিকল্পিত অগ্নিসংযোগের সন্দেহ, কৃষকদের মাঝে আতঙ্ক

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

মাদক | আলমডাঙ্গায় একাধিক মামলার আসামী মাদক সম্রাগী মিনিসহ আটক ২: ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড ও জরিমানা

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

আলমডাঙ্গায় নিগার সিদ্দিক ডিগ্রি কলেজে আনন্দঘন পরিবেশে নতুন দুইজন প্রভাষকের যোগদান

১ দিন আগে
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

৫০ সদস্যের নতুন মন্ত্রিসভা | প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

১ দিন আগে
চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চুরির দৃশ্য | চুয়াডাঙ্গায় ক্লিনিকের সামনে থেকে ইজিবাইক চুরি

১ দিন আগে
আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে  টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের আলোচিত বৈদ্যনাথপুর মাঠে পণ্য ডেলিভারি ম‌্যা‌নকে থামিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ: ডে‌লিভা‌রি ম‌্যান রহস্যজনকভাবে নিখোঁজ

১ দিন আগে
দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

শামসুজ্জামান দুদুকে কৃষি মন্ত্রি দাবি | দাবির পেছনে আছে যুক্তি, ইতিহাস ও একটি অঞ্চলের দীর্ঘশ্বাস

২ দিন আগে
আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

আলমডাঙ্গার কেশবপুরে সাবেক সেনা সদস্য ও বিএনপি নেতার বাড়িতে হামলা-লুটপাট, আটক ১

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।