লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ জুলাই, ২০২৫ | ১২:০০ রাত ৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় দিনদুপুরে ঘরের তালা ভেঙে ১০ ভরি স্বর্ণালঙ্কার চুরি

আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুর হরিতলাপাড়ায় এক বাড়িতে দিনদুপুরে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র ঘরের ভেতর ঢুকে প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার চুরি করে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে গতকাল ৩০ জুলাই বুধবার দুপুর ২টার দিকে।

ভুক্তভোগী পরিবারসূত্রে জানা যায়, গোবিন্দপুর গ্রামের হরিতলাপাড়ার বাসিন্দা হাসান আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। ঘটনার সময় বাড়িতে শুধু হাসান আলীর স্ত্রী ছিলেন।

তিনি হঠাৎ অসুস্থবোধ করায় পাশের বাড়িতে যান। যাওয়ার আগে ঘরের দরজায় তালা দিয়ে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন ঘরের তালা ভাঙা, ভেতরে প্রবেশ করে দেখতে পান ড্রয়ার, শোকেস ও বিছানা তছনছ করা।

হাসানের স্ত্রীর অভিযোগ, চোরেরা ঘর থেকে ৪টি স্বর্ণের চেইন, একটি বড় নেকলেস, ২টি আংটি, ১টি টিকলি, একটি বালা জোড়া এবং ২ জোড়া কানের দুল চুরি করে নিয়ে গেছে। যার আনুমানিক ওজন প্রায় ১০ ভরি।

প্রতিবেশীদের ধারণা, বাড়ির পেছনে পুকুরপাড়ের তারকাটা দিয়ে ঘেরা বেষ্টনীর পাশে থাকা একটি নিম গাছ বেয়ে চোরেরা ভিতরে প্রবেশ করেছে। গাছের পাশে কিছু পায়ের ছাপও লক্ষ্য করা গেছে।

চুরির ঘটনার পরপরই বিষয়টি হাসান আলী আলমডাঙ্গা থানা পুলিশকে অবহিত করেছেন।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, দিনে দুপুরে এমন চুরি সচেতনতা ও নিরাপত্তার দিক থেকে প্রশ্নবিদ্ধ করছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানা গেছে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, সংবাদ পেয়েই থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়। চুরির ঘটনায় জড়িতদের আটক করতে ও চুরির রহস্য 

উদঘাটনে পুলিশ কাজ করছে। দ্রুত সফলতা পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১১ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৬ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৭ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।