লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১২ জুলাই, ২০২৫ | ১২:০০ রাত ৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

আলমডাঙ্গায় এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রায় আদর্শিক বাংলাদেশ গড়ার ডাক

“বাংলাদেশের প্রতিটি মানুষের মানবিক মর্যাদা ও নাগরিক অধিকার রক্ষায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নতুন রাজনীতির সূচনা করতে চায়”—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

গতকাল (৯ জুলাই) বুধবার বিকেলে আলমডাঙ্গা শহরের হাইরোডে আব্দুল মজিদ টাওয়ারের সামনে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। এর আগে শহরের হাজী মোড় থেকে শুরু হয়ে আলতায়েবা মোড়ে এসে শেষ হয় ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। এই কর্মসূচিতে অংশ নেয়া দলটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা দীর্ঘ পদযাত্রা শেষে সমবেত হন হাইরোড মোড়ে।

সমাবেশে আখতার হোসেন বলেন, “আমরা এমন বাংলাদেশ গড়তে চাই, যেখানে ধর্ম, পেশা বা বয়সভিত্তিক কোনো বৈষম্য থাকবে না। নাগরিক সেবা পাওয়ার ক্ষেত্রে থাকবে সমতা। ধর্মীয় অধিকার হরণ করা যাবে না। রাষ্ট্রীয় কাঠামো সংস্কার করে এমন একটি নতুন সংবিধান চাই, যা জনগণের ভাত ও কাপড় নিশ্চিত করবে।”

তিনি বলেন, “এই আলমডাঙ্গার একজন ভাইও গণআন্দোলনে জীবন দিয়েছেন। শহীদদের রক্ত বৃথা যাবে না। যারা মানবতাবিরোধী অপরাধ করেছে, তাদের বিচারের আওতায় আনতেই হবে।” এসময় তিনি বিদেশে আশ্রিত রাজনৈতিক নেতাদের প্রত্যর্পণের দাবি জানান।

সমাবেশে দলের যুগ্ম সদস্য সচিব মোল্লা মো. ফারুক এহসান বলেন, “আলমডাঙ্গায় এসে শুনি চাঁদাবাজির দৌরাত্ম্য চলছে। মাদক ব্যবসা আর দখলদারিত্বে জড়িয়ে পড়েছে অনেকে। আমরা স্পষ্ট ভাষায় বলছি—এই মাটিতে এনসিপি এসব বরদাশত করবে না। এখানে নতুন বাংলাদেশ গড়ার লড়াই হবে।”

উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, “লুটপাটকারী আর মাদকের কালো হাতগুলো সিস্টেম দখল করে নিয়েছে। আমরা শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করবো না।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা, স্থানীয় নেতা রাজিব হুদা, মোল্লা ফারুক এলাহী ইসলাম, কামরুল হাসান কাজল, পারভেজ প্রমুখ।

এর আগে এনসিপি নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা মেজর বজলুল হুদার গ্রামের বাড়ি হাটবোয়ালিয়ায় যান। যদিও পূর্বঘোষণা থাকলেও সেখানকার পথসভাটি সময়াভাবে হয়নি। এ বিষয়ে দুঃখ প্রকাশ করে আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “পরবর্তীতে হাটবোয়ালিয়া গ্রামে সময় নিয়ে আসা হবে ইনশাআল্লাহ।”

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভাংবাড়িয়া ইউনিয়ন মহিলা দলের সভাপতি জলির বাড়িতে জামায়াতের মিছিল থেকে হামলার অভিযোগ

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় নির্বাচনী সহিংসতা: জামায়াত কর্মী মিনারুলের হাতের রগ ও আঙুলের নার্ভ কর্তন

১১ ঘন্টা আগে
তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

আলমডাঙ্গার জনপদে নতুন ভোরের হাতছানি | তিন দশক পর ঘরের ছেলেকে পেয়ে উচ্ছ্বসিত উপজেলাবাসী

১৬ ঘন্টা আগে
৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

জাতীয় নির্বাচন | ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রী পাচ্ছে বাংলাদেশ, নেতৃত্বে তারেক রহমান

১৭ ঘন্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

জাতীয় নির্বাচন | ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের ফলাফল লাইভ দেখুন।

১ দিন আগে
মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

জাতীয় নির্বাচন | মেহেরপুর-২ আসনে নাজমুল হুদা বেসরকারিভাবে জয়: ধানের শীষকে হারিয়ে বিজয়ী দাঁড়িপাল্লা

১ দিন আগে
ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

জাতীয় নির্বাচন | ঝিনাইদহ-১ আসনে ১,৬২,২৭৭ ভোট পেয়ে বেসরকারিভাবে মোঃ আসাদুজ্জামান জয়ী

১ দিন আগে
জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

জাতীয় নির্বাচন | জগন্নাথপুরে বিএনপি-জামায়াতে সংঘর্ষে ৬ জন আহত: ২ জনকে কুষ্টিয়ায় রেফার্ড

১ দিন আগে
বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে  ধানের শীষে ভোট

জাতীয় নির্বাচন | বেলঘর উত্তর ইউনিয়নের চৌদ্দদোনা কেন্দ্রে দখল করে ধানের শীষে ভোট

১ দিন আগে
উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

জাতীয় নির্বাচন | উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচন

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।