লগইন
রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৭ অক্টোবর, ২০২৬ | ০৮:০০ সকাল ৮৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষা
রাজধানীতে তিন দিনব্যাপী আন্তর্জাতিক শিক্ষা মেলা শুরু ২৬ নভেম্বর

দেশে ও বিদেশে উচ্চশিক্ষার সুযোগ, বিভিন্ন স্কলারশিপ, ভর্তি প্রক্রিয়া এবং শিক্ষাসংক্রান্ত সেবা সম্পর্কিত বিস্তারিত জানাতে রাজধানীতে আয়োজিত হতে যাচ্ছে ‘বাংলাদেশ ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো’-র ৬৫তম আসর। আগামী ২৬ থেকে ২৮ নভেম্বর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী এই শিক্ষা মেলা অনুষ্ঠিত হবে। মেলাটির আয়োজন করছে ‘ফেয়ার কনভেনর ইন্টারন্যাশনাল’।

উক্ত প্রদর্শনীতে দেশ-বিদেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, স্টাডি অ্যাব্রোড কনসালটেন্সি এবং আইইএলটিএসসহ নানা পরীক্ষার প্রস্তুতিমূলক কেন্দ্র সরাসরি অংশগ্রহণ করবে। এক ছাদের নিচে শিক্ষার্থী ও অভিভাবকেরা উচ্চশিক্ষার সম্ভাবনা, স্কলারশিপ প্রাপ্তির উপায়, শিক্ষার্থী ভিসা ও ভবিষ্যত ক্যারিয়ার গড়ার দরকারি দিকনির্দেশনা পাবেন।

পাশাপাশি মেলায় উপস্থিত অভিজ্ঞ শিক্ষাবিদ ও পরামর্শকদের সঙ্গে সরাসরি কথা বলে নিজেদের পছন্দ ও লক্ষ্য অনুযায়ী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বাছাই করার সুযোগ থাকবে। অভিভাবক ও শিক্ষার্থীদের জন্য মেলায় প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে। আগ্রহী দর্শনার্থীরা fairconvener.com ওয়েবসাইটের মাধ্যমে বিনামূল্যে টিকিট সংগ্রহ করতে পারবেন।

এবারের আন্তর্জাতিক শিক্ষা মেলায় এডুকেশন কনসালটেন্সি, দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়, স্পোকেন ইংলিশ ও ভাষা প্রশিক্ষণ কেন্দ্র, ট্রাভেল ও এয়ার টিকিটিং এজেন্সি এবং ক্যারিয়ার ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো তাদের স্টল প্রদর্শন করবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হ্যারি কেইনের রেকর্ড ভাঙা রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড

১ ঘন্টা আগে
হ্যারি কেইনের রেকর্ড ভাঙা রাতে ক্রোয়েশিয়াকে হারিয়ে নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড

মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টায় দুই যুবক গ্রেপ্তার

২ ঘন্টা আগে
মেহেরপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের চেষ্টায় দুই যুবক গ্রেপ্তার

কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

২ ঘন্টা আগে
কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত দুই আসামি গ্রেপ্তার

মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
মুজিবনগরে তরুণ উদ্যোক্তাদের জন্য 'উদ্যোগ' কর্মসূচির প্রচারণামূলক কর্মশালা অনুষ্ঠিত

ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর কলেজে নবীন বরণ ও ছাত্রদল নেতার সংবর্ধনা

৪ ঘন্টা আগে
ঝিনাইদহের মহেশপুরে পদ্মপুকুর কলেজে নবীন বরণ ও ছাত্রদল নেতার সংবর্ধনা

দেড় বছরেও শুরু হয়নি সংস্কার, ঠিকাদার লাপাত্তা

৪ ঘন্টা আগে
দেড় বছরেও শুরু হয়নি সংস্কার, ঠিকাদার লাপাত্তা

তদন্ত কমিটির উদ্বেগ

৬ ঘন্টা আগে
তদন্ত কমিটির উদ্বেগ

হাম-ডেঙ্গু মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি

৬ ঘন্টা আগে
হাম-ডেঙ্গু মোকাবিলায় রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি

গাংনীর করমদীতে ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

৭ ঘন্টা আগে
গাংনীর করমদীতে ৪০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি আটক

চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়নে তীব্র ক্ষোভ, নির্বাচনের দাবি এলাকাবাসীর

৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গার হাউলী ইউনিয়নে তীব্র ক্ষোভ, নির্বাচনের দাবি এলাকাবাসীর

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।