সংবাদ শুনুন
প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন
মুজিবনগরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন | মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ
মেহেরপুরের মুজিবনগর থানাধীন এলাকায় মাদক ও অপরাধ প্রবণতা রোধে যুব সমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে শুরু হয়েছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬। পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে সুসম্পর্ক জোরদার করার লক্ষ্যে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) মুজিবনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন করা হয়। মুজিবনগর থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার দাস এতে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুজিবনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মশিউর রহমান, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, বাগোয়ান ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, মুজিবনগর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মানজারুল ইসলাম, বাগোয়ান ইউনিয়ন জামায়াত ইসলামীর আমির ফারুক হুসাইন, উপজেলা যুবদলের আহ্বায়ক আবুল হাসান, মুজিবনগর প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক প্রিন্স, জামায়াত ইসলামী নেতা হাফিজুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক।
আয়োজকরা জানান, “মাদককে না বলি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ সুন্দর জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতেই এ কাবাডি প্রতিযোগিতার আয়োজন। কাবাডির মতো গ্রামীণ ও ঐতিহ্যবাহী খেলাকে জনপ্রিয় করার পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করাই এই আয়োজনের মূল লক্ষ্য।
উপস্থিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, খেলাধুলা মানুষের মধ্যে শৃঙ্খলা, সৌহার্দ্য এবং পারস্পরিক সহযোগিতার মনোভাব তৈরি করে। পুলিশের সঙ্গে জনগণের নিবিড় সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উদ্বোধনের পর অনুষ্ঠিত কাবাডি প্রতিযোগিতার প্রথম ম্যাচে জয়পুর-তারানগর মাধ্যমিক বিদ্যালয় দলকে পরাজিত করে আনন্দবাস মিয়া মনসুর একাডেমী দল জয়লাভ করে। স্থানীয় পর্যায়ে এ আয়োজনকে ঘিরে ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
তরুণদের ক্রীড়ামুখী করতে ৪ ডিসেম্বর শুরু হচ্ছে ‘ডিএনসিসি কাপ ফুটবল’
১০ মিনিট আগে
এমবাপ্পের পেনাল্টি মিসের দিনে এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়ালের নাটকীয় জয়
১ দিন আগে
নিউক্যাসলের মাঠে হারের হাত থেকে রক্ষা পেল আর্সেনাল, চেলসির বড় বিপর্যয়
১ দিন আগে