লগইন
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ অক্টোবর, ২০২৬ | ১২:০০ রাত ১৪২ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

আন্তর্জাতিক
ইসরায়েলে আরব দলগুলোর অভাবনীয় সাফল্য, ‘ভোট চুরির’ নালিশ নেতানিয়াহুর লিকুদ পার্টির

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে আরব নেতৃত্বাধীন জোট ও দলগুলোর নজিরবিহীন পারফরম্যান্সের পর নির্বাচনী প্রক্রিয়ায় ‘ভোট চুরির’ অভিযোগ তুলেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টি। সর্বশেষ বুথফেরত জরিপ ও প্রাথমিক ফলাফলে নতুন সরকার গঠনে আরব দলগুলোর সিদ্ধান্ত নির্ধারক ভূমিকা বা ‘কিংমেকার’ হয়ে ওঠার ইঙ্গিত মিলতেই এই জালিয়াতির দাবি তুলেছে দলটি। ব্যাপক অনিয়ম ও ভোটারদের ভয়ভীতি দেখানোর অভিযোগ এনে বিষয়টির তদন্তে পুলিশ ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা ‘শিন বেত’-এর হস্তক্ষেপ চেয়েছে লিকুদ।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবারের নির্বাচনে আরব রাজনৈতিক জোট ‘জয়েন্ট লিস্ট’ এবং ‘রা’আম’ যৌথভাবে রেকর্ড সংখ্যক ভোট অর্জনের পথে রয়েছে। প্রাথমিক পূর্বাভাসে ইঙ্গিত দেওয়া হয়েছে, ১২০ আসনবিশিষ্ট ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দল দুটি মিলে রেকর্ড ১৯টি আসন পেতে পারে, যা তাদের পূর্বের ১০টি আসনের তুলনায় প্রায় দ্বিগুণ।

আরব দলগুলোর এই আকস্মিক উত্থানের কারণে নেতানিয়াহুর নেতৃত্বাধীন জোট কিংবা তার বিরোধী ইহুদি দলগুলোর কারও পক্ষেই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসনের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে গুঞ্জন তৈরি হয়েছে যে, নেতানিয়াহুর প্রধান প্রতিপক্ষ গাদি আইজেনকট হয়তো আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের উদ্যোগ নিতে পারেন। উল্লেখ্য, প্রচারণার শুরু থেকেই আরবদের সমর্থনে সরকার গঠনের যেকোনো ভাবনার তীব্র বিরোধিতা করে আসছিলেন নেতানিয়াহু।

বুধবার প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতিতে লিকুদ পার্টি দাবি করে, যেসব আরব দল সন্ত্রাসী কর্মকাণ্ড ও ইহুদি রাষ্ট্র ধ্বংসের চিন্তাধারা সমর্থন করে, তারাই এই নির্বাচন ছিনতাই করেছে। দলটির অভিযোগ, ভোট বাড়াতে ঘুষ প্রদান, ভয়ভীতি প্রদর্শন, সহিংসতা, জালিয়াতি ও বেআইনি সফটওয়্যার ব্যবহারের মতো মারাত্মক অপরাধমূলক কার্যক্রম চালিয়েছে এসব দল। লিকুদ পার্টি পুলিশ, গোয়েন্দা সংস্থা শিন বেত ও কেন্দ্রীয় নির্বাচন কমিটির (সিইসি) কাছে এসব কথিত অনিয়মের পক্ষে নগদ অর্থের খাম, ভুয়া ভোট এবং ভোটকেন্দ্রের বিশৃঙ্খলাসহ শত শত তথ্যপ্রমাণ জমা দিয়েছে বলেও দাবি করেছে।

তবে নির্বাচন কমিশনের (সিইসি) একজন জ্যেষ্ঠ কর্মকর্তা দ্বাদশ নম্বর টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই জালিয়াতির দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। কেন্দ্রীয় নির্বাচন কমিটি এক বার্তায় জানায়, ইসরায়েলের নিয়মিত নিয়ম অনুযায়ী প্রতিটি নির্বাচনের স্বচ্ছতা বজায় রাখতে এবং ফলাফলের যেকোনো অসঙ্গতি নিয়ে দলগুলোর জমা দেওয়া অভিযোগ খতিয়ে দেখছে তারা।

উল্লেখ্য, স্থানীয় হিব্রু সংবাদমাধ্যমগুলোতে ভোটের আগেই খবর বেরিয়েছিল যে, কাঙ্ক্ষিত ফলাফল না পেলে নেতানিয়াহুর লিকুদ পার্টি আগে থেকেই আরব অধ্যুষিত এলাকার ভোট বাতিল ও জালিয়াতির অজুহাত তোলার পরিকল্পনা করে রেখেছে।

বুধবার সন্ধ্যা পর্যন্ত প্রাপ্ত ৮৫ শতাংশের বেশি ভোট গণনার ফলাফল অনুয়ায়ী, জয়েন্ট লিস্ট ১২টি এবং রা’আম ৭টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর অনুসারী জোট ৫৩টি এবং আইজেনকটের নেতৃত্বাধীন জোট ৪৮টি আসন পেতে যাচ্ছে।

বিদ্যমান অচলাবস্থার মাঝেই রা’আম দলের গুরুত্বপূর্ণ নেতা ইয়োভ সেগালোভিৎজ জানিয়েছেন, পরবর্তী জোট সরকারে যোগ দিতে তাদের দল প্রস্তুত। তবে পরবর্তী প্রধানমন্ত্রীকে অবশ্যই আরব নাগরিকদের ন্যায্য অধিকার ও স্বার্থ নিশ্চিত করার অঙ্গীকার করতে হবে।

এদিকে উদ্ভূত রাজনৈতিক সংকট দূর করতে বামপন্থী দল ‘ডেমোক্র্যাটস’-এর প্রধান ইয়াইর গোলান ইহুদি ও আরব দলগুলোর সমন্বয়ে একটি ঐতিহাসিক সমঝোতা সরকার গড়ার আহ্বান জানিয়েছেন। তিনি তথাকথিত পরিবর্তনকামী ইহুদি দলগুলোকে আরবদের বাদ দিয়ে সরকার গড়ার মনোভাব ত্যাগ করার অনুরোধ জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

১ ঘন্টা আগে
ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৪ ঘন্টা আগে
পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

৫ ঘন্টা আগে
৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

৬ ঘন্টা আগে
গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

৬ ঘন্টা আগে
গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

বিশেষ দোয়া ও আলোচনা সভা

৭ ঘন্টা আগে
বিশেষ দোয়া ও আলোচনা সভা

রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

৮ ঘন্টা আগে
রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

৮ ঘন্টা আগে
সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা

১৩ ঘন্টা আগে
টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।