লগইন
একটি যুগান্তকারী প্রশাসনিক সংস্কার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ অক্টোবর, ২০২৬ | ১২:০০ দুপুর ১৫৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
বদলি বাণিজ্যের অবসান ঘটাতে সাবরেজিস্ট্রার পদে লটারি প্রথা | একটি যুগান্তকারী প্রশাসনিক সংস্কার

সরকারি কর্মকর্তাদের বদলি ও পদায়নে বছরের পর বছর ধরে চলা অনিয়ম এবং অনৈতিক লেনদেনের অবসান ঘটাতে এবার ব্যতিক্রমী এক উদ্যোগ নেওয়া হয়েছে। সাবরেজিস্ট্রারদের বদলিতে প্রথমবারের মতো চালু করা হচ্ছে লটারি পদ্ধতি। প্রশাসনিক স্বচ্ছতা ফিরিয়ে আনার লক্ষ্যে গৃহীত এই অভিনব পদক্ষেপটি যদি সফলভাবে বাস্তবায়িত হয়, তবে তা বাংলাদেশের সরকারি প্রশাসনে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

সম্প্রতি আইন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাবরেজিস্ট্রারদের বদলি ও পদায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার জন্য লটারির আশ্রয় নেওয়া হচ্ছে। আইন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এই লটারির আয়োজন করা হবে। দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকা জেলার অধীনস্থ সাবরেজিস্ট্রি কার্যালয়গুলোতে বদলির জন্য কর্মকর্তাদের নির্ধারণ করা হবে এই লটারির মাধ্যমে। লটারি প্রক্রিয়াটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামানের উপস্থিতিতে সম্পন্ন হবে।

বাংলাদেশে সরকারি চাকরিতে বদলি ও পদায়নকে কেন্দ্র করে অর্থ লেনদেনের অভিযোগ নতুন কিছু নয়। বিশেষ করে ভূমি রেজিস্ট্রেশন, আইনশৃঙ্খলা বাহিনী, বন বিভাগ, গণপূর্ত, সড়ক ও জনপথ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এবং স্বাস্থ্য খাতের মতো গুরুত্বপূর্ণ দপ্তরগুলোতে লাভজনক কর্মস্থলে পদায়নের জন্য অনৈতিক প্রতিযোগিতার কথা প্রায়ই শোনা যায়। একজন কর্মকর্তা যখন বিপুল অর্থ খরচ করে কাঙ্ক্ষিত পদে আসেন, তখন স্বাভাবিকভাবেই সেই বিনিয়োগের টাকা তোলার একটি অনৈতিক মানসিকতা তৈরি হয়, যা সরাসরি সাধারণ মানুষকে ভোগান্তিতে ফেলে।

এমনকি নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ও পদায়ন ও পদোন্নতি নিয়ে বিতর্ক সম্পূর্ণ এড়ানো যায়নি। সচিব পদায়নে উৎকোচ গ্রহণ ও ডিসি নিয়োগে আর্থিক লেনদেনের নানা অভিযোগ সে সময় দেশের গণমাধ্যমগুলোতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। একইভাবে স্বাস্থ্য অধিদপ্তরে একসঙ্গে সাড়ে তিন হাজার চিকিৎসক ও ৫০০ কর্মচারীর নজিরবিহীন বদলির ঘটনা এবং চিকিৎসকদের ঢাকার বাইরে কাজ করতে অনীহাও বদলি ব্যবস্থার বড় দুর্বলতাগুলোকে সামনে এনেছে।

এই সামগ্রিক প্রেক্ষাপটে সাবরেজিস্ট্রারদের বদলি প্রক্রিয়ায় লটারির প্রচলন অত্যন্ত যুগোপযোগী এক পদক্ষেপ। এতে তদবির ও আর্থিক প্রভাব খাটানোর সুযোগ অনেকাংশেই হ্রাস পাবে। তবে কেবল লটারি চালু করাই যথেষ্ট নয়; এর সাথে কর্মকর্তাদের কাজের দক্ষতা, জ্যেষ্ঠতা, সততা ও জবাবদিহিতা মূল্যায়নের বিষয়টিও যুক্ত রাখতে হবে। একই সাথে পুরো লটারি প্রক্রিয়াটিকে সম্পূর্ণ ডিজিটাল, স্বচ্ছ এবং সাধারণের জন্য উন্মুক্ত রাখা প্রয়োজন।

সাবরেজিস্ট্রারদের ক্ষেত্রে যদি এই পদ্ধতি প্রত্যাশিত সফলতা লাভ করে, তবে সরকারের উচিত হবে অন্যান্য গুরুত্বপূর্ণ সেক্টর যেমন- পুলিশের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জেলা প্রশাসক (ডিসি) এবং চিকিৎসকদের পদায়নের ক্ষেত্রেও একই ধরনের আধুনিক ও প্রভাবমুক্ত ব্যবস্থা গড়ে তোলা। একটি স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলতে পারলে কর্মকর্তাদের নৈতিক দায়িত্ববোধ বৃদ্ধি পাবে এবং দেশের সাধারণ মানুষ নির্বিঘ্নে তাদের প্রাপ্য সরকারি সেবা লাভ করতে পারবেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ব্রেন টিউমার জয় করে অভিনয়ে তানিয়া বৃষ্টি, নতুন নাটকে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী

৮ মিনিট আগে
ব্রেন টিউমার জয় করে অভিনয়ে তানিয়া বৃষ্টি, নতুন নাটকে প্রশংসায় ভাসছেন অভিনেত্রী

সামান্য বাড়ল ডলারের দাম, অপরিবর্তিত অন্যান্য মুদ্রা

৮ মিনিট আগে
সামান্য বাড়ল ডলারের দাম, অপরিবর্তিত অন্যান্য মুদ্রা

মেহেরপুরের গাংনীতে প্রেমিকাকে হুমকির চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার

১ ঘন্টা আগে
মেহেরপুরের গাংনীতে প্রেমিকাকে হুমকির চিরকুটসহ বোমাসদৃশ বস্তু উদ্ধার

মানবকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের

১ ঘন্টা আগে
মানবকল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ডা. জুবাইদা রহমানের

মুমিনের জীবনে আলোকবর্তিকা ও সফলতার চাবিকাঠি

২ ঘন্টা আগে
মুমিনের জীবনে আলোকবর্তিকা ও সফলতার চাবিকাঠি

শিরক, মা-বাবার অবাধ্যতা ও মিথ্যা

২ ঘন্টা আগে
শিরক, মা-বাবার অবাধ্যতা ও মিথ্যা

জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজন কঠোর পদক্ষেপ ও সচেতনতা

৩ ঘন্টা আগে
জনস্বাস্থ্য সুরক্ষায় প্রয়োজন কঠোর পদক্ষেপ ও সচেতনতা

প্রার্থী বাছাইয়ে ধীর বিএনপি, মাঠে সরব জামায়াত

৩ ঘন্টা আগে
প্রার্থী বাছাইয়ে ধীর বিএনপি, মাঠে সরব জামায়াত

সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অনুপ্রবেশের তথ্য দিলে পুরস্কারের ঘোষণা বিজিবির

৫ ঘন্টা আগে
সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অনুপ্রবেশের তথ্য দিলে পুরস্কারের ঘোষণা বিজিবির

ভারতে ভোটার তালিকা থেকে বাদ পড়া মুসলিমরা আটকের পর পুশব্যাকের শিকার, বাড়ছে উদ্বেগ

৫ ঘন্টা আগে
ভারতে ভোটার তালিকা থেকে বাদ পড়া মুসলিমরা আটকের পর পুশব্যাকের শিকার, বাড়ছে উদ্বেগ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।