লগইন
দামুড়হুদায় আইনশৃঙ্খলা ও শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৭ অক্টোবর, ২০২৬ | ০১:০০ দুপুর ১২৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
দামুড়হুদায় আইনশৃঙ্খলা ও শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চুয়াডাঙ্গার দামুড়হুদায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা রক্ষা ও আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক লুৎফুন নাহার। সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার শিক্ষার্থীদের মোবাইল আসক্তি রোধে শিক্ষক ও অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই শ্রেণিকক্ষে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে না পারে, তা কঠোরভাবে নিশ্চিত করতে হবে। বিশেষ করে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি ও মনোযোগ বাড়ানোর জন্য বিশেষ নজরদারি বাড়াতে হবে। শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টাই পারে তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে।

সভায় জেলা প্রশাসক দামুড়হুদা ও দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) সঙ্গে আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। একই সঙ্গে পুলিশ, বিজিবি, আনসার ও গ্রাম পুলিশসহ সংশ্লিষ্ট সকল সংস্থাকে পূজা চলাকালীন সর্বোচ্চ সতর্ক থাকার ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন।

সভায় জানানো হয়, চলতি বছর দামুড়হুদা উপজেলার ২২টি মণ্ডপের মধ্যে ২০টিতে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে। ইতিমধ্যেই নিরাপত্তা জোরদারে প্রতিটি মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা সম্পন্ন করতে সব ধরনের প্রশাসনিক প্রস্তুতি নেওয়া হয়েছে।

উক্ত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাজ্জাদ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাহ্ উদ্দিন, দর্শনা থানার ওসি নজরুল ইসলাম। এছাড়াও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দর্শনা থানা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খাজা আবুল হাসনাত, প্রধান সমন্বয়ক হাবিবুর রহমান বুলেট, জামায়াতে ইসলামীর দামুড়হুদা থানা আমির নায়েব আলী, সেক্রেটারি আবেদ উদ দৌলা টিটন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু হাসান, দামুড়হুদা ও দর্শনা প্রেসক্লাবের সভাপতিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

স্থানীয় নির্বাচনে 'ভোট চোরদের' ছাড় নয়, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমীরের

১ ঘন্টা আগে
স্থানীয় নির্বাচনে 'ভোট চোরদের' ছাড় নয়, জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমীরের

রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

১ ঘন্টা আগে
রামগড় সীমান্তে সাবেক বিডিআর সদস্যের রক্তাক্ত মরদেহ উদ্ধার

আইনমন্ত্রী

২ ঘন্টা আগে
আইনমন্ত্রী

মিস ইন্টারন্যাশনালের বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্যবাহী গামছায় দ্যুতি ছড়ালেন প্রমা

২ ঘন্টা আগে
মিস ইন্টারন্যাশনালের বিশ্বমঞ্চে বাংলার ঐতিহ্যবাহী গামছায় দ্যুতি ছড়ালেন প্রমা

আ.লীগ ও অঙ্গসংগঠনের ৩৫ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

৩ ঘন্টা আগে
আ.লীগ ও অঙ্গসংগঠনের ৩৫ নেতার বিরুদ্ধে মামলা, গ্রেফতার ২

স্থাপন, সকালে সরিয়ে ফেলা হলো

৩ ঘন্টা আগে
স্থাপন, সকালে সরিয়ে ফেলা হলো

খাদ্যাভ্যাসে সচেতনতা ও নিয়ম মেনেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব ডায়াবেটিস

৪ ঘন্টা আগে
খাদ্যাভ্যাসে সচেতনতা ও নিয়ম মেনেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব ডায়াবেটিস

আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে নব্বইয়ের দশকের হিন্দি গান ও মোগলাই খাবারের রাজকীয় সন্ধ্যা

৪ ঘন্টা আগে
আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে নব্বইয়ের দশকের হিন্দি গান ও মোগলাই খাবারের রাজকীয় সন্ধ্যা

ভারতের আসামে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ২৪

৫ ঘন্টা আগে
ভারতের আসামে বাস ও ট্রাকের ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ২৪

আলভারেজের গোলে জয়ের সমীকরণও ভাঙল, উরুগুয়ের কাছে হেরে থামল পাজের জয়রথ

৫ ঘন্টা আগে
আলভারেজের গোলে জয়ের সমীকরণও ভাঙল, উরুগুয়ের কাছে হেরে থামল পাজের জয়রথ

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।