লগইন
চুয়াডাঙ্গায় পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালানো সেই আ’লীগ নেতা ১৭ ঘণ্টার মাথায় গ্রেফতার, সহযোগী ৯ জন আটক
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ অক্টোবর, ২০২৬ | ১২:০০ দুপুর ১২৯ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গায় পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালানো সেই আ’লীগ নেতা ১৭ ঘণ্টার মাথায় গ্রেফতার, সহযোগী ৯ জন আটক

চুয়াডাঙ্গার দর্শনায় পুলিশ হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য আবু সিদ্দিককে (৬৮) অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হাতকড়াটি উদ্ধার করা হয়েছে। এর আগে, পুলিশকে আক্রমণ করে তাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার নারীসহ ৯ জনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এসআই মোল্লা আরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল কুড়ুলগাছি ইউনিয়নের চণ্ডীপুর হালদারপাড়ায় অভিযান চালায়। সেখানে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ইউপি সদস্য আবু সিদ্দিককে গ্রেফতার করা হয়। তবে গ্রেফতারের পরপরই তার পরিবারের সদস্য ও স্থানীয় কিছু বাসিন্দা পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এই সুযোগে হাতকড়া পরা অবস্থাতেই আবু সিদ্দিক পালিয়ে যান।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে যান দামুড়হুদা-জীবননগর সার্কেলের এএসপি শেখ নুরুল্লাহ এবং দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম। পলাতক আসামিকে ধরতে এবং হামলাকারীদের গ্রেফতারে চণ্ডীপুর পূর্বপাড়া ও হালদারপাড়া এলাকায় রাতভর চিরুনি অভিযান পরিচালনা করে পুলিশ।

পুলিশের এই অভিযানে আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগে ৯ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— লক্ষণ হালদার (৩৮), ফিরোজ হোসেন (১৯), ফরহাদ হোসেন (১৯), সোনালী হালদার (৩০), কনা রানী (২৫), নাছিমা বেগম (৪০), আলম বাদশা (৫৫) এবং ফুলন হালদার (৩২)।

এদিকে, ঘটনার পর থেকেই সিদ্দিক মেম্বারকে গ্রেফতারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত ছিল। অবশেষে ঘটনার ১৭ ঘণ্টার মাথায় বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে দর্শনা থানার ওসি নজরুল ইসলামের নির্দেশনায় এসআই সাইফুল ইসলাম গোপন তথ্যের ভিত্তিতে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে পলাতক সিদ্দিক মেম্বারকে গ্রেফতার করতে সক্ষম হন।

দর্শনা থানার এসআই সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সিদ্দিককে পুনরায় গ্রেফতারের পাশাপাশি তার কাছে থাকা সরকারি হাতকড়াটিও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এসআই মোল্লা আরিফুল ইসলাম বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামিদের ইতিমধ্যেই চুয়াডাঙ্গা আদালতে পাঠানো হয়েছে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, 'আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই এবং অপরাধীরা পুলিশের চেয়ে শক্তিশালী নয়। সিদ্দিককে ছিনিয়ে নেওয়ার পেছনে যারা জড়িত ও সহযোগিতা করেছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।'

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে মধ্যরাত থেকেই রোগীদের দীর্ঘ সারি, সুচিকিৎসা নিয়ে চরম অনিশ্চয়তা

৩৮ মিনিট আগে
জাতীয় ক্যানসার ইনস্টিটিউটে মধ্যরাত থেকেই রোগীদের দীর্ঘ সারি, সুচিকিৎসা নিয়ে চরম অনিশ্চয়তা

নিরাপত্তাশঙ্কায় অনূর্ধ্ব-১৭ কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

৩৮ মিনিট আগে
নিরাপত্তাশঙ্কায় অনূর্ধ্ব-১৭ কাতার বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল যুক্তরাষ্ট্র

বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

১ ঘন্টা আগে
বিভাগ ফুটবল টুর্নামেন্ট শুরু

কোটচাঁদপুরে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

১ ঘন্টা আগে
কোটচাঁদপুরে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

চালক নিহত

৪ ঘন্টা আগে
চালক নিহত

বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, এরপর পুত্রের শোকে প্রাণ হারালেন বাবাও

৪ ঘন্টা আগে
বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, এরপর পুত্রের শোকে প্রাণ হারালেন বাবাও

ঝিনাইদহে কাগজপত্রবিহীন ৪২০ বস্তা টিএসপি সারসহ ট্রাক আটক, পাচারের অভিযোগ

৫ ঘন্টা আগে
ঝিনাইদহে কাগজপত্রবিহীন ৪২০ বস্তা টিএসপি সারসহ ট্রাক আটক, পাচারের অভিযোগ

ঝিনাইদহের কোটচাঁদপুরে নাশকতার অভিযোগে ৪ আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার

৫ ঘন্টা আগে
ঝিনাইদহের কোটচাঁদপুরে নাশকতার অভিযোগে ৪ আ.লীগ নেতা-কর্মী গ্রেপ্তার

বিএফএসএ চেয়ারম্যান

৬ ঘন্টা আগে
বিএফএসএ চেয়ারম্যান

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।