লগইন
বাংলাদেশি নাবিকদের কর্মসংস্থান রক্ষায় জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ অক্টোবর, ২০২৬ | ০১:০০ দুপুর ১৫৩ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

বাংলাদেশ
বাংলাদেশি নাবিকদের কর্মসংস্থান রক্ষায় জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি

সংযুক্ত আরব আমিরাত, মিশর ও সুয়েজ খালসহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ মেরিটাইম হাবে ট্রানজিট, ভিসা, ক্রু পরিবর্তন এবং জাহাজে যোগদান সংক্রান্ত জটিলতার কারণে বাংলাদেশি নাবিকেরা চাকরি হারাচ্ছেন। এ সংকট সমাধানে সরকারের পক্ষ থেকে জরুরি কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ মার্চেন্ট শিপিং ফেডারেশন।

সম্প্রতি রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের চেয়ারম্যান ও প্রধান প্রকৌশলী মাসুদ রানা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বের বিভিন্ন দেশের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজে বর্তমানে প্রায় ১৬ হাজার বাংলাদেশি নাবিক কর্মরত আছেন। তারা প্রতি বছর দেশের অর্থনীতিতে প্রায় ৬০ থেকে ৬৭ কোটি মার্কিন ডলার (যা সাড়ে ৭ হাজার কোটি টাকারও বেশি) বৈদেশিক মুদ্রা যুক্ত করছেন।

তবে সাম্প্রতিক সময়ে দুবাই বা সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ ও ট্রানজিট অনুমোদন, মিশরের ভিসা প্রক্রিয়াকরণে দীর্ঘসূত্রতা এবং সুয়েজ খাল অঞ্চলে সাইন-অন ও সাইন-অফ কার্যক্রমের প্রশাসনিক জটিলতায় দেশের নাবিকেরা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছেন। সময়মতো ভিসা না পাওয়ায় নিশ্চিত চাকরি থাকা সত্ত্বেও অনেক নাবিক সময়মতো জাহাজে যোগ দিতে পারছেন না। এর ফলে বাংলাদেশ একদিকে যেমন বিপুল পরিমাণ রেমিট্যান্স হারাচ্ছে, অন্যদিকে বাংলাদেশি ক্রু ও মেরিন অফিসারদের স্থান দখল করে নিচ্ছেন ভারত ও ফিলিপাইনের নাবিকেরা।

এই জটিলতা নিরসনে শীর্ষস্থানীয় মেরিটাইম দেশগুলোতে বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটগুলোতে বিশেষায়িত মেরিটাইম কাউন্সিলর নিয়োগ দেওয়ার প্রস্তাব করেছে সংগঠনটি। নেতারা বলেন, ‘আমরা কোনো দেশের নিয়মনীতি বা অভিবাসন আইনকে অসম্মান করতে চাই না। আমরা চাই কূটনৈতিক চ্যানেলে আলোচনার মাধ্যমে বাংলাদেশি নাবিকদের জন্য একটি সহজ ও নির্ভরযোগ্য ভিসা এবং ক্রু পরিবর্তন ব্যবস্থা নিশ্চিত করা হোক।’

উক্ত সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, রিলায়েন্স শিপিং সার্ভিসের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ আবুল খায়ের, ইউনিকর্ন শিপিং সার্ভিসের নির্বাহী পরিচালক ক্যাপ্টেন সৈয়দ আমির হোসেন, মার্চেন্ট শিপিং ফেডারেশনের সহ-সভাপতি ক্যাপ্টেন আবু মোহাম্মদ সালেহ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মইন আহমেদ এবং এরিস্টোক্রাট মার্চেন্ট মেরিন সার্ভিসের ডিজিএম সুমন সিকদার।

অনুষ্ঠানের সমাপ্তিতে মেরিটাইম সেক্টরে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ মাস্টার মেরিনার ক্যাপ্টেন আবু মোহাম্মদ সালেহকে সংগঠনের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনসহ বিভিন্ন প্রশাসনিক প্রস্তাব অনুমোদন

৩০ মিনিট আগে
দেশে নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনসহ বিভিন্ন প্রশাসনিক প্রস্তাব অনুমোদন

মেহেরপুরে প্রায় ৬০০ কিলোমিটার মাটির রাস্তার বেহাল দশা, দুর্ভোগে কৃষকরা

৩২ মিনিট আগে
মেহেরপুরে প্রায় ৬০০ কিলোমিটার মাটির রাস্তার বেহাল দশা, দুর্ভোগে কৃষকরা

দেশজুড়ে বিশৃঙ্খলা ও অপতৎপরতা রুখতে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

১ ঘন্টা আগে
দেশজুড়ে বিশৃঙ্খলা ও অপতৎপরতা রুখতে কঠোর ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডা. জুবাইদা রহমান

১ ঘন্টা আগে
ডা. জুবাইদা রহমান

দায়িত্ব পালনে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা, প্রাণ হারিয়েছেন ৪ সদস্য

২ ঘন্টা আগে
দায়িত্ব পালনে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা, প্রাণ হারিয়েছেন ৪ সদস্য

পরীক্ষামূলক সরবরাহের প্রস্তুতি সম্পন্ন

২ ঘন্টা আগে
পরীক্ষামূলক সরবরাহের প্রস্তুতি সম্পন্ন

জেনে নিন আইনি বিধান ও উত্তরাধিকারীদের অধিকার

৪ ঘন্টা আগে
জেনে নিন আইনি বিধান ও উত্তরাধিকারীদের অধিকার

দিনের শুরুতেই জেনে নিন দেশ-বিদেশের আলোচিত ৫টি গুরুত্বপূর্ণ খবর

৪ ঘন্টা আগে
দিনের শুরুতেই জেনে নিন দেশ-বিদেশের আলোচিত ৫টি গুরুত্বপূর্ণ খবর

১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

৭ ঘন্টা আগে
১১ মিনিটের তুফানে ইতালিকে ধসিয়ে দিল বেলজিয়াম, গ্রুপ সেরা ফ্রান্স

টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

৭ ঘন্টা আগে
টানা ৪৩ ম্যাচ অপরাজিত থাকার পর হারল স্পেন, ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।