লগইন
আলমডাঙ্গায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে হুমকি : ঘরে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার ২
বড় করে দেখুন
সহ-বার্তা সম্পাদক আপডেট: ২৪ নভেম্বর, ২০২৬ | ১১:৫০ রাত ৭৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

চুয়াডাঙ্গা

আলমডাঙ্গায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে হুমকি : ঘরে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার ২

আলমডাঙ্গায় এক গৃহবধূকে দীর্ঘদিন ধরে অশালীন কথাবার্তা, কুপ্রস্তাব ও নানাভাবে উত্ত্যক্ত করার অভিযোগ উঠেছে একই গ্রামের দুই ব্যক্তির বিরুদ্ধে। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন বার্তা পাঠানো, প্রাণনাশের হুমকি এবং গভীর রাতে বসতঘরে প্রবেশ করে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, আলমডাঙ্গা উপজেলার জগন্নাথপুর গ্রামের আব্দুর রহিম কটার ছেলে সাদ্দাম হোসেন (৩৫) ও মওলা বক্সের ছেলে টুকুল (৩৮)।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, একই গ্রামের আবুল কালামের স্ত্রী দীর্ঘদিন ধরে অভিযুক্তদের অশালীন কথাবার্তা ও কুপ্রস্তাবের শিকার হয়ে আসছিলেন। অভিযুক্ত সাদ্দাম হোসেন সম্পর্কে ওই গৃহবধূর মামা শ্বশুর হন বলে জানা গেছে। বিভিন্ন সময় তাঁকে অনৈতিক প্রস্তাব দেওয়া হলেও তিনি তাতে রাজি হননি। এতে ক্ষিপ্ত হয়ে অভিযুক্তরা ইমু ও টিকটক আইডিতে তাঁকে অশালীন বার্তা ও কুপ্রস্তাব পাঠানোর পাশাপাশি প্রাণনাশের হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়েছে, গত ২৩ নভেম্বর রাত আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা কৌশলে ওই গৃহবধূর বসতঘরে প্রবেশ করে তাঁর সঙ্গে অনৈতিক কাজের চেষ্টা করেন। এ সময় গৃহবধূর চিৎকারে তাঁর স্বামী ও আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে আলমডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগটি মামলা হিসেবে গ্রহণ করে তদন্ত শুরু করে। পরে মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে অভিযুক্ত সাদ্দাম হোসেন ও টুকুলকে গ্রেফতার করে।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, “গৃহবধূর দায়ের করা যৌন নিপীড়নের অভিযোগে মামলা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।”

এলাকাবাসীর মতে, নারীর নিরাপত্তা ও সামাজিক মর্যাদার প্রশ্নে এ ধরনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। অভিযোগের সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আইপিএল নিলাম | প্রাথমিক তালিকায় নেই মোস্তাফিজ ও সাকিব, আছেন ১২ বাংলাদেশি

১০ মিনিট আগে
প্রাথমিক তালিকায় নেই মোস্তাফিজ ও সাকিব, আছেন ১২ বাংলাদেশি

চীনের তিয়ানগংয়ে প্রথম বিদেশি নভোচারী | মহাকাশে পাড়ি জমাচ্ছেন পাকিস্তানি পাইলট জিশান আলী

১১ মিনিট আগে
মহাকাশে পাড়ি জমাচ্ছেন পাকিস্তানি পাইলট জিশান আলী

আলমডাঙ্গায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে হুমকি : ঘরে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার ২

২২ মিনিট আগে
আলমডাঙ্গায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে হুমকি : ঘরে ঢুকে যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার ২

মুজিবনগরে ১,২৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো গুড নেইবারস বাংলাদেশ

১ ঘন্টা আগে
মুজিবনগরে ১,২৮১ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলো গুড নেইবারস বাংলাদেশ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন কানিজ ফাতেমা

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন কানিজ ফাতেমা

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য পুরস্কৃত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য পুরস্কৃত

আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে ইউএনও শাহীনূর আক্তারকে বিদায় সংবর্ধনা

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে ইউএনও শাহীনূর আক্তারকে বিদায় সংবর্ধনা

আলমডাঙ্গায় রান্নাঘর থেকে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গায় রান্নাঘর থেকে তিন সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা জেলা পুলিশের কল্যাণ সভায় অ‌ফিসারসহ ২৭ পু‌লিশ সদস্য পুরস্কৃত : এগিয়ে আলমডাঙ্গা থানা পুলিশ

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা জেলা পুলিশের কল্যাণ সভায় অ‌ফিসারসহ ২৭ পু‌লিশ সদস্য পুরস্কৃত : এগিয়ে আলমডাঙ্গা থানা পুলিশ

সেন্ট মার্টিন ভ্রমণ | অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

৯ ঘন্টা আগে
অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।