লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৮ ফেব্রুয়ারি, ২০২২ | ১২:০০ রাত ১৫ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
৫ দিনের পরিবর্তে ২ দিন অফিস করেনঃ সাব-রেজিস্টারকে রাতে আটকে রেখে কাজ করতে বাধ্য করলো ক্ষুদ্ধ জনতা

আলমডাঙ্গার সাব রেজিস্টার নূরে তোজাম্মেল হককে ক্ষুদ্ধ জনতা আটকে রাখে। পরে সব দলিল সম্পন্ন করে নিয়ে তাকে অফিস ত্যাগের সুযোগ দেওয়া হয়। সকাল ১০টার পর অফিসে এসে অর্ধেক দলিলও সম্পন্ন না করে সন্ধ্যায় সাব রেজিস্টার চলে যেতে উদ্যত হলে উপস্থিত জনতা তাকে অফিসের গোপন কক্ষে আটকে রাখে। সকাল ৮ টায় দূর দূরান্ত থেকে জমি রেজিস্ট্রি করতে আসা ক্ষুদ্ধ জনতা রাত পৌণে ৯টা পর্যন্ত অপেক্ষা করেও জমি রেজিস্ট্রি করতে পারিনি। শেষে ক্ষুদ্ধ জনতার প্রতিরোধের মুখে বাধ্য হয়ে সাব রেজিস্টার পুনরায় কাজ শুরু করেন।


জানা যায়, চুয়াডাঙ্গার জেলার সবচে বড় উপজেলা আলমডাঙ্গা। আলমডাঙ্গা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের কার্যক্রম সপ্তায় ৫ দিন হওয়ার কথা থাকলেও সাব-রেজিস্টার নূরে তোজাম্মেল হক অফিস করেন সপ্তায় মাত্র দুদিন। ফলে দলিল রেজিস্ট্রির অত্যধিক চাপ থাকে। সে কারণে উপজেলার বিভিন্ন দূর-দূরান্তের গ্রাম থেকে জমি রেজিস্ট্রি করতে কয়েক শ মানুষ আসেন। সকাল ৮টায় অফিসে এসে ভিড় জমান। তাদের অধিকাংশেরই অপেক্ষা শেষ হয় না।

২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় সাব রেজিস্টার দলিল সম্পন্ন করতে অস্বীকার করে বাড়ি যেতে উদ্যত হন। সে সময় ক্ষুদ্ধ জনতা তাকে অফিসে আটকে রাখেন। রাত ৮টা ৪০ মিনিটে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে কয়েক শ মানুষ জড়ো হয়ে ঘিরে রেখেছেন অফিস কক্ষ। ভীড় ঠেলে ভেতরে গিয়ে দেখা গেছে যে সাব-রেজিস্টার গোপন এক কক্ষে বসে আছেন। তাকে ঘিরে আছেন কিছু অফিস স্টাফ ও চিহ্নিত দালালরা।


অত্যন্ত চিহ্নিত সাব-রেজিস্টার নূরে তোজাম্মেল হক জানান, তিনি সপ্তায় ৫ দিনের পরিবর্তে দুদিন অফিস করেন। বাকী দিনগুলিতে চুয়াডাঙ্গা সাব-রেজিস্ট্রি অফিসে অতিরিক্ত দায়িত্ব পালন করেন।
এদিকে, পরিস্থিতি বেগতিক দেখে সাব-রেজিস্টার রাত পৌণে ৯টার দিকে আবারও কাজ শুরু করেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৬ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৬ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।