লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ ডিসেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৪৫ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
৩ জন পৌর ট্রাফিক পুলিশের পাশে দাড়ালেন ঝিনাইদহের ঐতিহ্যবাহি প্রতিষ্ঠান জাহেদী ফাউন্ডেশন


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- সকাল থেকে সন্ধ্যা অবধি পৌরসভার যান চলাচল স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেন ট্রাফিক পুলিশ মিজানুর রহমান। তার বাড়ী ঝিনাইদহ শহর থেকে ৪ কিলোমিটার দূরে খাজুরা গ্রামে। চাকুরিতে জয়েন করেছেন ২০০৯ সালে। গত ১৩ বছর ধরে বেতন পান মাত্র ৫হাজার টাকা। কিভাবে সংসার চালান আর কিভাবেইবা যাতায়াত করেন আল্লাহই ভালো জানে বলে জানালেন তিনি। সংসারে স্বচ্ছলতা বলতে কী বোঝায় কোনকালেই তিনি চোখে দেখেননি। অন্যদুজন, ফতেহ আলী হোসেন বাড়ী আনসার ক্যাম্প ও বারেক আলী বসবাস করেন ব্যাপারী পাড়ায়।

দুজনেরই একই হাল। শুধুই দারিদ্রতা ও অপ্রাপ্তির কথা তাদের চোখে মুখে। এ অবস্থায় এমন অসহায়দের পাশে দাঁড়ানোর দৃষ্টান্ত উপস্থাপন করেছে ঝিনাইদহ ঐতিহ্যবাহি প্রতিষ্ঠান জাহেদী ফাউন্ডেশন। তাদের যাতায়াত সহজীকরণ করতে জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩টি বাইসাইকেল প্রদান করা হয়েছে। ঝিনাইদহ শহরের চুয়াডঙ্গা রোডে অবস্থিত জাহেদী ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে এ সাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু, ইউনুস আলী, মাসুদুর রহমান রানা, ওয়ালিদ হোসেন, আসমা জামান তপতীসহ অণ্যান্যরা।

বাইসাইকেল পেয়ে মিজানুর রহমান, ফতেহ আলী হোসেন ও বারেক আলী আনন্দ প্রকাশ করেন। জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়ক তবিবুর রহমান লাবু বলেন জাহেদী ফাউন্ডেশন সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। জাহেদী ফাউন্ডেশনে চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল মানুষকে ভালোবেসে সবসময় মানুষের জন্য কিছুনা কিছু করতে চান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১২ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।