লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৯ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ২৩ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
২০১২ সালে অবসর; তারপরও চেয়ার ছাড়েনি ঝিনাইদহের বিএডিসি অফিসের মধুসুদন!


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ২০১২ সালে অবসার নিয়েছেন মধুসুদন নামে এক সরকারী কর্মচারী। কিন্তু অবসরের ৯ বছর পার হলেও তিনি চেয়ার ছাড়েননি। বহাল তবিয়তে সরকারী চেয়ারে বসে কাজ করে যাচ্ছেন। নিচ্ছেন মানুষের কাছ থেকে ঘুষের টাকা। এমন চিত্রি ঝিনাইদহ সদর উপজেলা বিএডিসির ক্ষুদ্র সেচ প্রকল্প অফিসে। জনবল সংকটের কারণে অফিসটিতে হ য ব র ল অবস্থা চলছে। তবে মধু সুদন বলছেন, তার পদে কোন লোক নেই।

তিনি ভালো বোঝেন বলেই তাকে দিয়ে কাজ করানো হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, কৃষি খামারে সেচ পাম্প স্থাপন করতে হলে অনুমোদন লাগে উপজেলা সেচ কমিটির ও বিএডিসি ক্ষুদ্র সেচ প্রকল্প অফিসের। এই অনুমোদন নিতে চা খরচা দিতে হয় এই অফিসের কর্মচারীদের। আইন অনুযায়ী নূন্যতম ৩০০ ফিট দুরত্বে আরেকটি সেচ পাম্প স্থাপন করা যাবে।

অফিসে গিয়ে দেখা যায় ঝিনাইদহ বিএডিসির উপ সহকারী প্রকৌশলীর কার্যালয়ে ৯ বছর আগে অবসরে যাওয়া মধু সূদন বাবু পোড়াহাটি ইউনিয়নের একটি নতুন আবেদন নিয়ে নাড়া-চাড়া করছেন। টাকা নিয়ে দর কষাকষি হচ্ছে। এই সময়ে সাংবাদিকদের উপস্থিতি পেয়ে প্রসঙ্গ পাল্টিয়ে অন্য গল্প শুরু করেন। মধুসুদন সাংবাদিকদের জানান, তিনি ২০১২ সালের অবসর নিয়েছেন। কিন্তু আজও তিনি সেচ্ছাশ্রম দিয়ে যাচ্ছেন। ভালো কাজ বোঝেন বলে অফিস তাকে রেখে দিয়েছে। তবে এই কাজ করার জন্য অফিস থেকে কোন টাকা পান না। তিনি বেতন ভাতা না পেলেও বাড়তি কিছু সুযোগ সুবিধা পান বলেই আজও কাজ করে যাচ্ছেন।

অবসরের পরও কি ভাবে কাজ করেন এমন প্রশ্নের তিনি কোন উত্তর দিতে পারেন নি। অফিসের সহকারী প্রকৌশলী মোঃ শাহজালাল আবেদিন জানান, জনবল সংকটের কথা উল্লেখ করে প্রতি মাসে কর্তৃপক্ষকে চিঠি দিচ্ছি কিন্তু নতুন কাউকে নিয়োগ দিচ্ছে না। বাধ্য হয়ে অফিস চালানোর জন্য মধু সূদন বাবুকে দিয়ে কাজ করানো হচ্ছে। ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার এসএম শাহীন বলেন, তিনি ২০১২ সালে অবসর নিয়েছেন আমি তো জানিই না। কিভাবে এখনও কাজ করছেন সেটাও জানিনা। তবে বিষয়টি আমি দেখছি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৫ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২২ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২৩ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।