লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ জুন, ২০২২ | ১২:০০ রাত ১৮ বার পঠিত
ফন্ট সাইজ:

১২ বছরের শিশুকন্যাকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগে নতিডাঙ্গার বিবাহিত যুবক আলমগীরের বিরুদ্ধে মামলা


আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামে ১২ বছরের শিশুকন্যাকে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে একই গ্রামের বিবাহিত যুবক আলমগীর হোসেনের বিরুদ্ধে। গত ২০ জুন দুপুরে হাতে থাকা ধারালো হেসোর ভয় দেখিয়ে পাটক্ষেতে নিয়ে ধর্ষণের পর গুরুতর অসুস্থ অবস্থায় শিশুকন্যাকে নরপশু আলমগীর ফেলে রেখে যায়। এ ঘটনায় অত্যাচারের শিকার শিশুকন্যার মা বাদী হয়ে আলমডাঙ্গা থানায় এজাহার দায়ের করেছেন।


জানা যায়, আলমডাঙ্গা উপজেলার নতিডাঙ্গা গ্রামের ১২ বছরের এক শিশুকন্যা বাড়ির পাশের মাঠে খড়ি কুড়াতে গিয়েছিল। সে সময় একই গ্রামের বিল্লাল হোসেনের বিবাহিত ছেলে আলমগীর হোসেন (৩৫) তার হাতে থাকা হেসো উচিয়ে ভয় দেখিয়ে শিশুকন্যাকে পার্শ্ববর্তি মুল্লাতের পাটক্ষেতে নিয়ে ধর্ধণ করে ফেলে রেখে যায়। দুপুর গড়িয়ে গেলেও শিশুকন্যা বাড়ি ফিরে না গেলে মা আতঙ্কিত হয়ে মাঠে খুঁজতে যান। এক পর্যায়ে পাটক্ষেতের ভেতর কান্নার শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন তার নিজের শিশুকন্যা কাদার মধ্যে শুয়ে কান্নাকাটি করছে।


নির্যাতনের শিকার শিশুকন্যাটি মাকে সব খুলে বলে। গত দুদিন ধরে এ শিশুকন্যা ধর্ষণের ঘটনা মীমাংসা করতে দফায় দফায় সালিশ করা হলেও শেষ পর্যন্ত ২২ জুন আলমডাঙ্গা থানায় এজাহার দায়ের করা হয়েছে। ধর্ষণের শিকার শিশুকন্যার মা বাদী হয়ে এজাহার দায়ের করেছেন।


এজাহার দায়েরের পর আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করে আইনে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৭ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৭ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

২ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।