লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৫ মে, ২০২২ | ১২:০০ রাত ৫ বার পঠিত
ফন্ট সাইজ:

হারদী মীর সামসুল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত


আলমডাঙ্গার হারদী মীর সামসুলল ইসলাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের নবীন বরণ জাকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৫ মে বুধবার বেলা ১১টার দিকে আনন্দঘন পরিবেশে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম। এসময় তিনি বলেন, হারদী পলিটেকনিক ইন্সটিটিউট বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের অধীন বিভিন্নমুখী শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার মাধ্যমে এলাকার সন্তানদের জন্য কর্মমুখী শিক্ষার সুবিশাল সুযোগ সৃষ্টি করেছে। এর মাধ্যমে দেশে বিদেশে কর্মক্ষেত্রে বিশাল বাজার খুব সহজেই এলাকার সন্তানরা লুফে নেওয়ার সুযোগ পাবে। তিনি সারা দেশের মধ্যে হারদীতে সব ধরনের কর্মমুখী শিক্ষার সবচে বড় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।


বিশেষ অতিথি ছিলেন জোহা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, উপাধ্যক্ষ নিয়ামত আলী, এম এস কৃষি কলেজের অধ্যক্ষ আহসান আনিসুর রহমান, ম্যানেজিং কমিটির সদস্য ওমর খৈয়াম, নার্গিস ইসলাম মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল্লাহ খান। সহকারী অধ্যাপক এ কে এম ফারুক ও ইন্সট্রাক্টর হাসিবুল ইসলামের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন - ইন্সট্রাক্টর বেলাল হোসেন, সুজন প্রসাদ সাহা, স্মৃতিকণা দাস, প্রমুখ।

শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। আলোচনাসভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৮ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৯ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

৩ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।