লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০১ জানুয়ারী, ২০২২ | ১২:০০ রাত ৪৩ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
শৈলকুপায় নৌকার কর্মীকে কুপিয়ে হত্যা, আহত ২০


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপা সারুটিয়া ইউনিয়নে নৌকার কর্মী সমর্থকদের উপর অকর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে হারান বিশ্বাস (৬৫) নামের এক নৌকার কর্মী নিহত হয়েছে। হামলায় আহত হয়েছে আরো অন্তত ২০ জন। আহতরা বর্তমানে শৈলকুপা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে গুরুত্বর আহত রবিউল, রজব আলী ও ইয়ার উদ্দিনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে নৌকার চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুনের কর্মী সমর্থকরা নির্বাচনী অফিসে বসা ছিলো। এসময় স্বতন্ত্র প্রার্থী জুলফিকার কাইসার টিপুর লোকজন সেখানে দেশীয় ধারালো অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হারান বিশ্বাসসহ অন্তত ২০ জনকে কুপিয়ে জখম করে। আহতদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় হারান বিশ্বাস মৃত্যু হয়। তিনি শৈলকুপার কৃত্তিনগর গ্রামের মৃত বিলাত আলীর ছেলে। তিনি স্ব-পরিবারে আবাসন প্রকল্পে বসবাস করতেন।

সারুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী মাহমুদুল হাসান মামুন জানান, নৌকার কর্মী সমর্থকদের উপর পরিকল্পিত অতর্কিত হামলার ঘটনায় তার কর্মী নিহত হয়েছেন। আহত হয়েছে আরো অন্তত ২০জন। এদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়েছে। নৌকার কর্মী হত্যাকান্ডের মুল হোতা জুলফিকার কাইসার টিপু বলে তিনি দাবী করেন।

শৈলকুপা থানার ওসি জনাব রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১২ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।