লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৯ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৩৫ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
শৈলকুপায় নির্বাচন নিয়ে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষে পুলিশসহ আহত ২০


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপায় ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামলীগের দুই গ্রæপের মধ্যে তুমুল সংঘর্ষে ৩ পুলিশ সহ উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের মূমূর্ষ অবস্থায় শৈলকুপা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা নিয়ন্ত্রনে আনতে পুলিশ তিন রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার হাকিমপুর ইউনিয়নের বিপ্রবকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন শৈলকুপা থানার এস আই সিহাবুল ইসলাম, কনস্টেবল খাদেমুল ইসলাম, ইকবাল হোসেন, গ্রামবাসি মর্জিনা খাতুন, মেহেদী হাসান, আইয়ুব হোসেন, আব্দুর রহিম, নবিরুল ইসলাম, আব্দুল কুদ্দুস, লিটন আলী, হাফিজুর রহমান, নবাব আলী, রাসেল হোসেন, আব্দুর রফিক ও আজিজুর রহমানসহ ২০ জন।

পুলিশ ও গ্রামবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বিপ্রবকদিয়া গ্রামে আগে থেকেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বর্তমান চেয়ারম্যান কামরুজ্জামান জিকু ও বিপ্রবগদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান সাচ্চু গ্রæপের লোকজন দু'ভাগে বিভক্ত ছিল। রোববার সকালে দুই দলের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বিষয়টি এলাকাবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে গ্রামবাসী দু'দলে বিভক্ত হয়ে লাঠি-সোটা, রাম দা, হাসুয়া, লোহার রডসহ দেশীয়ও অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়।

এ প্রসঙ্গে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থলে আছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে এ ঘটনায় কাউকে এখনও আটক বা গ্রেপ্তার করা হয়নি।

উল্লেখ্য শনিবার (২৭ নভেম্বর) শৈলকুপা উপজেলার ১২ টি ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণার পরে বিভিন্ন ইউনিয়নের একাধিক প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় আরও সংঘর্ষের আশঙ্কা করছে এলাকাবাসী। তবে পুলিশ সতর্ক রয়েছে বলে ওসি জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৮ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৮ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৮ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।