লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৯ জানুয়ারী, ২০২২ | ১২:০০ রাত ৩৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
শৈলকুপায় গৃহবধূ ধর্ষনের অভিযোগে থানায় মামলা দায়ের


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপার নিত্যানন্দপুর ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামে এক গৃহবধূকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শৈলকুপা থানায় ধর্ষিতার স্বামী হুকুম আলী বাদী হয়ে সোমবার একটি ধর্ষন মামলা দায়ের করেন। মামলা নং ৮, তাং ১৭/০১/২০২২ ইং। সরেজমিনে গিয়ে জানা গেছে, নিত্যানন্দপুর গ্রামের কৃষক হুকুম আলীর স্ত্রী ৩ সন্তানের জননী গৃহবধূ শনিবার বিকেলে বাড়ীর পাশের বাঁশবাগানে খড়ি কুড়াতে যায়।

এসময় লম্পট শফিউল ইসলাম স্বপন ঐ বাঁশবাগানে দা হাতে প্রবেশ করে। এক পর্যায়ে গৃহবৃধুকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে জোর পুর্বক ধর্ষণ করে। ধর্ষিতার স্বামী হুকুম আলী জানান,শনিবার বিকালে তার বাড়ীতে কেউ ছিল না। তিনি বাজার থেকে ফিরে তার স্ত্রীকে খোঁজাখুজি করতে থাকে। না পেয়ে সে পার্শ্ববর্তী বাঁশবাগানে গিয়ে তার স্ত্রীর সাথে লম্পট স্বপনকে দেখতে পায়। সেসময় ধর্ষক দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনার পর থেকে অভিযুক্ত স্বপন পলাতক রয়েছে। ধর্ষিতার মা জানান, তার মেয়েকে দীর্ঘদিন যাবৎ নিত্যানন্দপুর গ্রামের প্রতিবেশী মৃত শোলক বিশ্বাসের ছেলে শফিউল ইসলাম স্বপন উত্যক্ত করে আসছিলো। তার জামাইয়ের বাড়ীর পাশে স্বপনের চাষাবাদের জমি রয়েছে। যে কারনে সে বেশীর ভাগ সময় এদিকেই ঘোরাঘুরি করতো। শনিবার বিকেলে বাড়ীর পাঁশের বাঁশবাগানে খড়ি কুড়াতে গেলে জোরপূর্বক তার মেয়েকে ধর্ষন করে পালিয়ে যায়।

এদিকে অভিযোগ অস্বীকার করে অভিযুক্তর বড় ভাই রবিউল ইসলাম রাইফেল জানান, তারা নৌকার মনোনিত চেয়ারম্যান প্রার্থী মফিজ উদ্দিন বিশ্বাসের সমর্থক। যে কারনে প্রতিপক্ষরা তার ছোট ভাইকে ফাঁসাতে ষড়যন্ত্র করছে। শৈলকুপা থানার ওসি রফিকুল ইসলাম জানান, গৃহবধূ ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে। ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আসামী গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১০ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১০ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১০ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।