লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৪ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ২৬ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
শৈলকুপায় আওয়ামী লীগ কর্মী হত্যায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবি


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামীলীগকর্মী উকিল মৃধা হত্যায় জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে হাজার হাজার মানুষ বিক্ষোভ ও মানববন্ধন করেছে। শৈলকুপার দামুকদিয়া গ্রামের আওয়ামী লীগ কর্মী রাশিদুল ইসলাম উকিল হত্যার বিচার দাবিতে বুধবার দুপুরে দামুকদিয়া গ্রামে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়।

মনোহরপুর ইউনিয়নবাসীর আয়োজনে এ কর্মসূচীতে নিহতের স্বজন, জনপ্রতিনিধি, দলীয় কর্মী-সমর্থক সহ বিভিন্ন শ্রেণী-পেশার প্রতিনিধি এবং এলাকার হাজার হাজার মানুষ অংশ নেয় । দীর্ঘ লাইন ধরে মানববন্ধনে অংশ নেয় শতশত নারীও। তারা খুণীদের গ্রেফতার সম্বলিত ব্যানার-প্লাকার্ড হাতে দাঁড়ায়।

এসময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক ও ঐ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা আরিফ রেজা মন্নু, সাবেক উপজেলা চেয়ারম্যান নায়েব আলী জোয়ারদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, নিহতের স্ত্রী ইউনিয়নের সংরক্ষিত মহিলা মেম্বর তানিয়া খাতুন, নুরুল ইসলাম দুলু, আসাদুজ্জামান খোকন, মোস্তফা বাদল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এছাড়াও দামুকদিয়া গ্রামের সমাজপতি ঝন্টু, আলম, সূর্য সহ আসপাশের গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত হন মানববন্ধনে। বক্তারা বলেন, রাশিদুল ইসলাম উকিলকে যারা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে তাদের সকলকে আইনের আওতায় এনে দ্রæত সময়ে বিচার কাজ শুরু করতে হবে, একই সাথে ফাঁসির দাবি জানান। প্রসঙ্গত, সামাজিক বিরোধের জের ধরে মনোহরপুর ইউনিয়নের দামুকদিয়া গ্রামে গত ২৫ জুলাই সন্ধ্যায় বাড়ি ফেরার পথে প্রতিপক্ষরা কুপিয়ে উকিল মৃধা কে হত্যা করে। পরদিন ২৬ জুলাই ২৮ জনের নামে নিহতের স্ত্রী তানিয়া খাতুন বাদি হয়ে শৈলকুপা থানায় মামলা করে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২৩ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২৩ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।