লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ মার্চ, ২০২২ | ১২:০০ রাত ৭ বার পঠিত
ফন্ট সাইজ:

লিফটম্যান ও ইন্টার্নি নার্সকে লাঞ্চিত করার প্রতিবাদে,ঝিনাইদহ সদর হাসপাতালের নার্স কর্মচারীদের মানববন্ধন


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের উপর একের পর এক হামলার প্রতিবাদে সোমবার কর্মকর্তা কর্মচারীরা মানববন্ধন কর্মসুচি পালন করেন। সকালে হাসপাতাল চত্বরে শতাধীক কর্মকর্তা কর্মচারী তাদের নিরাপত্তা নিশ্চিত ও হাসপাতালে স্থায়ী নিরাপত্তার দাবীতে এই কর্মসুচির আয়োজন করেন।

অনুষ্ঠানে ডাঃ জাকির হোসেন, এসএসএমও আরিফুর রহমান, ওয়ার্ড মাষ্টার পিকুল হোসেন, প্রদিপ কুমার, রানা আহম্মেদ, এ্যাম্বুলেন্স ড্রাইভার শহিদুল ইসলাম, ইমামুল, পলাশ হোসেন, বাবু ও নার্স সুপারভাইজার ফেরদৌসি রহমান প্রমুখ বক্তব্য রাখেন। কর্মসুচি শেষে এক সমাবেশে বলা হয়, রোববার হাসপাতালের লিফটম্যান ইমামুল ইসলামকে বেধড়ক পিটিয়ে জথম করেছে সন্ত্রাসীরা। ঘটনার দিন দুপুরে লিফটে ওঠা নিয়ে তার উপর এই হামলা চালানো হয়। আহত ইমামুল ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ইউনিয়নের লাউদিয়া গ্রামের শামছুল আলমের ছেলে। ঝিনাইদহ আড়াই’শ বেড হাসপাতালের তত্বাবধায়ক সৈয়দ রেজাউল ইসলাম এ খবর নিশ্চিত করে জানান, লিফটে ওঠার জন্য কিছু যুবক রোববার ঘটনাস্থলে উপস্থিত হলে অপারেটর ইমামুল তাদের লাইনে দাড়াতে বলেন। এতে তারা ক্ষিপ্ত হয়ে বেদম মারপিট করে।

তিনি বলেন হাসপাতালের সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে খাজুরা গ্রামের ছোটন নামে এক ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। হামলাকারী ছোটন হাসপাতালে এই কান্ড ঘটিয়ে খাজুরা গ্রামে আবুন মন্ডল হত্যা মিশনে অংশ নেয়। এদিকে সোমবার দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ডে এক রোগীর অভিভাবক ইন্টার্নি করা এক নার্সকে লাঞ্চিত করে। তার ওড়না ধরে টানাটানি করে বলে অভিযোগ করা হয়। এ সমস্ত ঘটনায় হাসপাতালে স্থায়ী ভাবে নিরাপত্তা কর্মী নিয়োগের দাবী জানানো হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৪ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৫ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৫ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৫ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।