লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৩ জানুয়ারী, ২০২২ | ১২:০০ রাত ৫১ বার পঠিত
ফন্ট সাইজ:

মেহেরপুর
মেহেরপুর বিসিকে ৩ উদ্যোক্তা লাঞ্চিত করার অভিযোগ উঠেছে

মেহেরপুর প্রতিনিধি ।মেহেরপুর বিসিক শিল্প নগরিতে করোনা প্যাকেজের লোনের আবদেনের বিষয়ে খোঁজ খবর নিতে গিয়ে ৩ জন শিল্প উদ্যোক্তা লাঞ্চিত হওয়ার অভিযোগ উঠেছে বিসিকের উপ ব্যবস্থাপক মো: আশানুজ্জামান বিরুদ্ধে।।

এসময় কর্মকর্তার ফোনে আসা মেহেরপুর তাঁতী লীগের সহ সভাপতি মালেকুল ইসলাম টিটোন নেতৃত্বে একটি বহিরাগত সন্ত্রাসী বাহিনী বিসিক এলাকায় ঢুকে উদ্যোক্তা লাঞ্জিত করেন। এসময় এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান জনিকে লাঞ্চিত করেন তিনি। লাঞ্চিত উদ্যোক্তারা হলেন, মেহেরপুর স্কায়ার ইঞ্জিনিয়ারিং ওয়াক সপেরর পরিচালক আবুল কালাম আজাদ, ভাই ভাই স্টিল গ্যালারির মোঃ ফিরোজ। সোমবার দুপুর ১২ টার দিকে বিসিক শিল্প নাগরিতে এ ঘটনা ঘটে।

শিল্প উদ্যোক্তা স্কায়ার ইঞ্জিনিয়ারিং ওয়াক সপেরর পরিচালক আবুল কালাম আজাদ বলেন, করোনা কালিন সময়ের সরকারের শিল্প উদ্যোক্তাদের বিসিকের মাধ্যমে বিশেষ ঋন দেওয়া চালু রয়েছে। সেই ঋনের আবেদনের বিষয়ে আমি সহ ৪ জন উদ্যোক্তা খোঁজ নিতে গেলে আমাদের এখানকার কর্মকর্তারা প্রথমে ঘাড় ধরে বের করে দেয়। পরে আমরা এর প্রতিবাদ করলে তঁতী লীগেরর নেতা মালেকুল ইসলাম টিটোন সহ কয়েক জন আমাদের এসে হুমকী ধামকি দেন।

তাঁতী লীগের সহ সভাপতি মালেকুল ইসলাম টিটোন বলেন, এটা একটি সরকারী পতিষ্ঠান। এ প্রতিষ্ঠান কে ঢুকবে না ঢুকবে আমি দেখবো। আর সরকারি প্রতিষ্ঠানে সাংবাদিকরা ঢুকলে তাদেরও দেখে নেওয়া হবে। তাঁতী লীগের সভাপতি নুর ইসলাম সুবাদ মুঠোফোনে বলেন, বিসিকে সে কেন যাবে? এভাবে তাঁতী লীগের পরিচয় দিয়ে যেখানে সেখানে হুমকী ধামকি দেবে এটা ঠিক না। বিষয়টা আমরা দেখছি। তবে এটা নিয়ে নিউজ করেন না। মেহেরপুর বিসিকের উপ ব্যবস্থাপক মো: আশানুজ্জামান বলেন, কাকে ঋন দেবো আর না দেবো সেটা আমাদের বিষয়।

এ বিষয়ে আমরা জবাব দিতে বাধ্য নয়। তা ছাড়া মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারন সম্পাদক লিখন আমার আত্মীয়। তিনি আরো বলেন, আবুল কালাম আমাদের হুমকী ধামকি দিলে তাকে আমাদের কর্মচারিরা ঘাড় ধরে বের করে দেন। আর টিটোন আমাদের কর্মকর্তা আসাদুলের আত্মীয়। তার ডাকে সে এসেছে। বিসিক শিল্প নগরির খুলনার আঞ্চলিক পরিচালক তাহেরা নাসরিন বলেন, লোন দেবার কিছুু নিয়ম আছে। এই নিয়মে যারা পরবে তারা লোন পাবেন। তবে বহিরাগত সন্ত্রাসী কে ডেকে যদি কাউকে হেস্ত নেস্ত করা হয় তাহলে বিষয়টি উদ্ধর্তন কর্তৃপক্ষকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৪ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১২ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।