লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২০ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৩৬ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
মুক্তিবাহিনীদের স্মৃতিময় ঝিনাইদহের সেই বাড়ীটি সংরক্ষনের দাবী এলাকাবাসির


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- দেশ স্বাধীনের ৫০ বছর পার হয়ে গেলেও স্বাধীনতার অনেক স্মৃতি, দুঃখ বেদনা মানুষের মনে নাড়া দেয়। জাগ্রহ করে যুদ্ধের লোমহর্ষক স্মৃতি। যার সবকিছুই ইতিহাসের পাতায় খুজে পাওয়া যায় না। তেমনিই একটি ঘটনা ঝিনাইদহ সদর উপজেলার ৬নং গান্না ইউনিয়নের পার্বতীপুর গ্রামের। সে সময় মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ায় পার্বতীপুর গ্রামের হাজী আসকর আলীর বাড়িতে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল। ঝিনাইদহ শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দুরে কাঁদা মাটির রাস্তা পেরিয়ে হাজী আসকর আলীর বাড়ীর বাড়িতে মুক্তিযোদ্ধারা বিশ্রাম নিতেন। সেখানে আরাম করে খাওয়া দাওয়া করত। একদিন হঠাৎ মধ্য আষাঢ়ের নির্ঝর দুপুরে বাড়িটি ঘিরে ফেলে পাকিস্তানি সেনারা।

ওই বাড়িতে তখন অবস্থান করছিল বীর মুক্তিযুদ্ধের ৮নং সেক্টরের সাব কমান্ডার দুদু মিয়া সরকার, মুক্তিযোদ্ধা মোঃ আবু তাহের, ইলাহী বকস্, সুলতান আহম্মেদ, সিদ্দিকুর রহমান, তহুরুল ইসলাম, সাহেব আলী, মফিজ উদ্দীন ময়ফল, মোঃ সামছুল হক ও বাবুর আলী মন্ডলসহ ১৪/১৫ জন বীর সেনানী। তারা পাক বাহিনীর আসার কথা জানতে পেরে পালিয়ে বাড়ির পেছনের বিলে গিয়ে আত্মরক্ষা করেন। ভাগ্যের জোরে তারা বেঁচে গেলেও পুড়িয়ে দেওয়া হয় বাড়িটি। স্মৃতিময় দিনের স্মৃতিচারণ করে মুক্তিযোদ্ধা আবু তাহের বলেন, হাজী আসকর আলী’র ৩ ছেলের মধ্যে ছোট ছেলে মমতাজ উদ্দিন তখন পাকিস্তান আর্মিতে কর্মরত অবস্থায় বিদ্রোহ করে কারাগারে বন্দি ছিলেন। বাকি দুই ছেলে ও তাদের স্ত্রী সন্তানদের নিয়ে নিয়ে পালিয়ে যেতে বাধ্য হন হাজী আসকর আলী। যুদ্ধশেষে আবার বাড়ী ফিরে মেরামত করে নেন তিনি।

তৎকালীন আঞ্চলিক কমান্ডার অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বীর মুক্তিযোদ্ধা মোঃ দুদু মিয়া সরকার জানান, আমরা প্রতিদিন অপারেশন শেষে মুক্তিযোদ্ধাদের খাবার এবং বিশ্রাম নেওয়ার জন্য বিলের ধারে নির্জন পল্লীতে হাজী আসকর আলী’র বাড়িতে অবস্থান করতাম। কিন্তু ১৯৭১ সালের জুলাই মাসে একদল পাকিস্তানি সেনাবাহিনী এই বাড়িটি ঘিরে ফেলে এবং পুড়িয়ে দেয়। কিছু পুড়ে যাওয়া টিন ছাড়া হাজী আসকর আলীর পুড়িয়ে দেওয়া সেই বাড়ির এখন কোন স্মৃতিই নেই। পরবর্তিতে সেখানে নতুন ঘর স্থাপন করেছে।

তবুও ওই বাড়িটি বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণার ও সাহস জোগানের সাক্ষি হিসেবে দাড়িয়ে আছে। সবচে আশ্চার্য্যরে বিষয় বাড়ীর মালিক হাজী আসকর আলী মুক্তিযোদ্ধা হলেও তিনি আজও স্বীকৃতি পাননি। এলাকাবাসি স্মৃতিময় ওই বাড়িটি মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের ক্ষতিগ্রস্থ তালিকায় অর্ন্তরভুক্তসহ সরকারিভাবে সংরক্ষণের দাবি জানিয়েছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১২ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৯ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২০ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২০ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২০ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।