মাদারহুদার ১ম শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যা মরিয়মের লাশ উদ্ধার মামলার প্রধান আসামী গ্রেফতার
মাদারহুদা গ্রামের ১ম শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যা মরিয়মের লাশ উদ্ধারের ঘটনার মামলার আসামীকে গ্রেফতার করা হয়েছে।
জানা য়ায়, আলমডাঙ্গার মাদারহুদা গ্রামের খাইরুল ইসলামের মেয়ে মরিয়ম খাতুনের (৮) লাশ গত ৯ ডিসেম্বর একই গ্রামের আলীমুদ্দীনের পুকুর থেকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুকন্যা মরিয়মের পিতা খাইরুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখ করাসহ অজ্ঞাতদের আসামি করে ওই মামলা দায়ের করেন। ওই মামলার ১ নং আসামী রানাকে পুলিশ গ্রেফতার করেছে।
এজাহারে উল্লেখ করা হয়েছে যে, ৯ ডিসেম্বর দুপুরে মরিয়ম পাড়ার অন্য শিশুদের সাথে খেলছিল। এক পর্যায়ে প্রতিবেশী রিয়া খাতুন পুতুল হাতে দিয়ে মরিয়মকে বাড়িতে ডেকে নেন। অন্য শিশুদের বাড়ি চলে বলেন। পরে মরিয়মকে হত্যা করা হয় অথবা পানিতে চুবিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পুকুরের পানিতে লাশ রেখে যায়।
সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?
সম্পর্কিত সংবাদ
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত
৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত
৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক
১৪ ঘন্টা আগে