লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৭ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
মন্দিরের জমি দখলের অপবাদ দিয়ে : সম্প্রীতি বিনষ্টের পাঁয়তারা

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে গ্রামাঞ্চলে ভিলেজ পলিটিক্স এখন তুঙ্গে। সম্ভাব্য প্রার্থীরা একে অপরকে ঘায়েল করতে সাজানো হচ্ছে নানা রকমের কেচ্ছা কাহিনী। সোসাল মিডিয়া ও অনলাইনেও ছড়িয়ে দেওয়া হচ্ছে এ সব গুজব আর অসত্য খবরগুলো। হরিণাকুন্ডুর রঘুনাথপুরে প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে এক নারী কর্মীকে ধর্ষনের অভিযোগ মামলা ও সুদ কারবারীদের পক্ষে বিপক্ষে ইউপি সদস্য প্রার্থীর এ ধরণের নোংরামো ঝড় তুলেছে। এ ঘটনার রেশ কাটতে না কাটতে এবার সদর উপজেলার কুমড়াবাড়িয়া ইউনিয়নে জঘন্যভাবে সম্প্রাদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

আর এ সব করা হচ্ছে আসন্ন ইউপি পরিষদ নির্বাচনকে সামনে করে। ২০০৮ সালে নির্মিত মার্কেটটি কালীমন্দিরের জমিতে প্রতিষ্ঠিত বলে ধোপাবিলা গ্রামের একটি মহল নানা ভাবে বিভ্রান্ত ছড়াচ্ছে। তথ্য নিয়ে জানা গেছে, কুমড়াবাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বর আমজাদ হোসেন ২০০৮ সালে জেলা পরিষদের চেয়ারম্যান বাবু কনক কান্তি দাস ও এসিল্যান্ডের অনুমতি নিয়ে রাস্তার পাশের জমিতে বিধি মোতাবেক মার্কেট নির্মান করেন।

এই জমির সঙ্গে তার আরো ৫৭ শতক জমি রয়েছে। জমির সামনের পতিত জমি তারই ভোগ দখল করার নিয়ম রয়েছে। সেই হিসেবে তিনি মার্কেটটি নির্মান করেন। মার্কেটের জমি থেকে ধোপাবিলা গ্রামের কালীমন্দির দুই’শ গজ দুরে থাকার পরও আমজাদ হোসেনকে বিপাকে ফেলা ও এলাকায় সম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে প্রতিপক্ষরা। ধোপাবিলা গ্রামের কালীমন্দিরের দায়িত্বে থাকা অচিন্ত কুমার মজুমদার বলেন, মার্কেটটি কোন ভাবেই কালীমন্দিরের জায়গায় নয়। যারা অপপ্রচার চালাচ্ছে তারা এলাকার শান্তি বিনষ্ট করতে চাই। মন্দিরের সাংগঠনিক সম্পাদক উত্তম কুমার মজুদমদার বলেন, আমজাদ মেম্বরের মার্কেট থেকে অনেক দুরে মন্দিরটি অবস্থিত।

তাছাড়া এ নিয়ে আমাদের বা এলাকার হিন্দু সম্প্রদায়ের কোন আপত্তি নেই। যারা ইউপি নির্বাচনে মেম্বরের ভোট করবে মুলত তারাই এ নিয়ে ষড়যন্ত্র করে বেড়াচ্ছে বলে উত্তম কুমার দাবী করেন। কুমড়াবাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মেম্বর আমজাদ হোসেন অভিযোগ করেন, এ নিয়ে তার কাছে অনেকেই চাঁদাবাজী করার চেষ্টা করছে। মন্দিরের জমি দখলের মিথ্যা অপবাদ দিয়ে সাংবাদিক পরিচয় দিয়ে অজ্ঞাত ব্যাক্তিরা টাকা দাবী করছে। বিষয়টি তিনি র‌্যাব ও পুলিশকে জানিয়ে আইনগত ব্যবস্থা নিবেন বলে জানান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২১ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২১ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।