লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২২ ফেব্রুয়ারি, ২০২২ | ১২:০০ রাত ১৫ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
ভেজাল জিঙ্ক ও বোরন সার বিক্রির দায়ে হাটবোয়ালিয়া বাজারের আনারুলকে ১৫ হাজার টাকা জরিমানা


ভেজাল জিঙ্ক বোরন সার বিক্রির দায়ে আলমডাঙ্গার হাটবোয়ালিয়া বাজারের সার ব্যবসায়ী আনারুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা হয়েছে। অভিযানকালে আনারুল ইসলামের দোকান থেকে প্রায় ৬৪০ কেজি ভেজাল- নকল জিঙ্ক সার উদ্ধার করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ে জরিমানা করা হয়। এ নকল-ভেজাল জিঙ্ক ও বোরন সার ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ উঠেছে উপসহকারী কৃষি কর্মকর্তা জুলহাস উদ্দীনের বিরুদ্ধে।


জানা যায়, মেহেরপুর জেলার গাংনী উপজেলার কুঞ্জনগর গ্রামের মৃত আব্দুল হান্নানের ছেলে সার ব্যবসায়ী আনারুল ইসলামের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নকল-ভেজাল জিঙ্ক ও বোরন সার বিক্রির অভিযোগ ছিল। তিনি আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া বাজারে আব্দুল গাফফারের গোডাউন ভাড়া করে নকল-ভেজাল সার মজুদ করে তা এলাকাসহ কুষ্টিয়া এলাকার বিভিন্ন বাজারে মোটরসাইকেলে নিয়ে গিয়ে বিক্রি করেন।

এলাকাবাসির অভিযোগের ভিত্তিতে ২২ ফেব্রুয়ারি বিকেলে আলমডাঙ্গা উপজেলা কৃষি অফিসার হোসেন শহীদ সোহরাওয়ার্দী অভিযুক্তের গোডাউনে অভিযান চালান। সে সময় গোডাউন থেকে ৬৪০ কেজি নকল-ভেজাল জিঙ্ক ও বোরন সার জব্দ করেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার রনি আলম নূরকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে ছুটে যান।

অভিযোগের সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে আনারুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত নকল-ভেজাল সার উপজেলা কৃষি কর্মকর্তাকে ধ্বংস করতে বলা হয়।
এদিকে, আনারুল ইসলামের সাথে ভেজাল-নকল সার ব্যবসার সাথে উপহসকারী কৃষি কর্মকর্তা জুলহাস উদ্দীনের সম্পৃক্ততার অভিযোগ তুলেছেন এলাকার অনেকে।

অভিযোগকারীরা দাবি করেছেন যে, উপজেলা কৃষি কর্মকর্তা যে ঘটনাস্থলে অভিযান চালাতে যাচ্ছেন তা আগেভাগেই আনারুল ইসলামকে বলে দিয়েছিলেন। যার ফলে গোডাউন থেকে অনেক ভেজাল-নকল সার আনারুল ইসলাম অন্যত্র সরিয়ে নিতে সক্ষম হয়েছিলেন।
নকল সার ব্যবসার সাথে উপসহকারী কৃষি কর্মকর্তা জুলহাস উদ্দীনের সম্পৃক্ততার বিষয়ে কথা বলতে তার মোবাইলফোনে বার বার রিং দিয়ে তা বন্ধ পাওয়া গেছে।


অন্যদিকে, একই সময়ে হাটবোয়ালিয়া বাজারের দিশান স্টোরকে পাটজাত মোড়ক বাধ্যতামূলক আইনে ২ হাজার তাকা জরিমানা করা হয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৬ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৬ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।