লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৫ মার্চ, ২০২২ | ১২:০০ রাত ৪৬ বার পঠিত
ফন্ট সাইজ:

ভাগ্যের চাকা পরিবর্তন করতে এসে সৌদিতে প্রাণ হারালেন এক বাংলাদেশী।

মাসুদ রানা,সৌদি আরব প্রতিনিধিঃভাগ্য পরিবর্তনের জন্য সৌদি আরবে গিয়েছিলেন মোহাম্মদ মোখলেছ মিয়া (২২)। সেখানে গিয়েও তাঁর ভাগ্যের পরিবর্তন হয়নি। সড়ক দুর্ঘটনা কেড়ে নিয়েছে তাঁর প্রাণ। মোখলেছ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের কৃষক সুলতান মিয়ার ছেলে। গতকাল  রাতে সৌদি আরবে ছেলের মৃত্যুর খবর পেয়ে বাড়িতে চলছে শোকের মাতম। মৃত ছেলের লাশটি একনজর দেখার আকুতি মা-বাবারনিহতের পরিবার সূত্রে জানা গেছে, বাবা সুলতান মিয়া কৃষিকাজ করেন। বাবার সঙ্গে ছেলে মোখলেছ কৃষিকাজ করতেন। ভাগ্য পরিবর্তনের জন্য গত বছরের শেষের দিকে সৌদি আরবে যান তিনি। সৌদি আরবের জেদ্দা এলাকায় ‘ইয়ামা ’ নামের একটি কোম্পানিতে কাজ করতেন। অন্যান্য দিনের মতো গত বুধবার সকালেও কাজে রওনা দেন। যাওয়ার সময় পেছন থেকে বেপরোয়া গতিতে আসা একটি মাইক্রোবাস তাঁকে চাপা দেয়। রাস্তার পাশে ছিটকে পড়ে মোখলেছ মাথায় আঘাত পাওয়ায় নাক, মুখ ও কান দিয়ে রক্তক্ষরণ হতে থাকে। স্থানীয় পুলিশ তাঁকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। লাশটি ওই হাসপাতালের হিমঘরে রাখা হয়েছেমোখলেছের সঙ্গে থাকা লোকজন বৃহস্পতিবার রাতে তাঁর বাড়িতে মুঠোফোনে খবর দেন। প্রবাসে ছেলের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন বাড়ির লোকজন। ছেলের অকালমৃত্যুর সংবাদে বারবার মূর্ছা যাচ্ছেন বাবা সুলতান মিয়া ও মা আমেনা বেগম।

সুলতান মিয়া  ‘কৃষিকাজ করে সংসার চলত। ভাগ্য পরিবর্তনের জন্য ছেলেকে বিদেশ পাঠিয়েছিলাম। ছেলে তো আর টাকা রোজগার করতে পারেনি। সড়ক দুর্ঘটনায় মারা গেছে। লাশ রয়েছে হাসপাতালে। ছেলের সঙ্গে থাকা লোকজন মারা যাওয়ার বিষয়টি ফোন করে জানিয়েছেন।’ মৃত ছেলের মুখটি একনজর দেখতে সরকারের কাছে আরজি জানিয়েছেন তিনি

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৬ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৬ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১ দিন আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১ দিন আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।