লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ এপ্রিল, ২০২২ | ১২:০০ রাত ৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ভাগ্যের চাকা ঘুরাতে মালায়েশিয়ায় গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন আলমডাঙ্গা দূর্গাপুর গ্রামের মিনাজ উদ্দিন


শরিফুল ইসলাম রোকন: ভাগ্যের চাকা ঘুরাতে মালায়েশিয়ায় গিয়ে আগুনে পুড়ে লাশ বাড়ি ফিরলেন আলমডাঙ্গা দূর্গাপুর গ্রামের মিনাজ উদ্দিন। গত ২৬ মার্চ বিকালে স-মিল ফ্যাক্টারির বয়লারের ছাইয়ের আগুনে পুড়ে মিনাজ মারাত্মক আহত হয়। পরে ২৮ মার্চ বাংলাদেশ সময় বেলা ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। প্রায় ১ মাস পর ২৩ এপ্রিল মিনাজ উদ্দিনের লাশ দাফন করা হয়েছে।


জানাগেছে, আলমডাঙ্গা উপজেলার কুমারি ইউনিয়নের দূর্গাপুর গ্রামের মৃত শুকুর আলীর ছেলে মিনাজ উদ্দিন (৪৫) প্রায় ৬ বছর আগে ভাগ্যের চাকা ঘুরাতে মালয়েশিয়ায় যান। তিনি মালায়েশিয়ার তাইফিন শহরের একটি স-মিল ফ্যাক্টরিতে কাজ করতেন। গত ২৬ মার্চ বিকেলে স-মিল ফ্যাক্টরির বয়লারের ছাই সরাতে গিয়ে ছাইয়ের কুন্ডলি মিনাজ উদ্দিনের শরীরের উপর পড়ে। এসময় মিনাজ উদ্দিনের শরীরের প্রায় ৫০ ভাগ পুড়ে যায়।

পরে তাকে উদ্ধার করে মালায়েশিয়ার একটি হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছিল। তাঁর শরীরিক অবস্থা আশংকাজনক ছিল । ২৮ মার্চ বাংলাদেশ সময় বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মুত্যু বরণ করেন। প্রায় ১ মাস পর মিনাজ উদ্দিনের মৃতদেহ ২২ এপ্রিল রাতে বাংলাদেশ বিমান বন্দরে এসে পৌছে। ঢাকা বিমান বন্দর থেকে এ্যাম্বোলেন্স যোগে সকালে মিনাজ উদ্দিনের লাশ নিজ বাড়িতে পৌছালে পরিবার ও আত্মীয় স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের কান্নায় এলাকার আকাশ বাতাস ভারি হয়ে উঠে।

মিনাজের ভাতিজা সুমন জানান, তার চাচা ২৬ মার্চ মালয়েশিয়ায় একটি স-মিল ফ্যাক্টারির বয়লারের ছাইয়ের আগুনে পুড়ে মিনাজ মারাত্মক আহত হয় । পরে ২৮ মার্চ সোমবার বাংলাদেশ সময় বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে। প্রায় ১ মাস পর ২২ এপ্রিল তার লাশ বাংলাদেশ বিমান বন্দরে পৌছায়।

বিমান বন্দরের সকল কাজ সম্পূর্ন করে রাতেই এ্যাম্বোলেন্স যোগে মিনাজ উদ্দিনের লাশ নিয়ে রওনা দেয় বাড়ির উদ্দ্যেশে । সকাল ৮টার দিকে মিনাজের লাশ নিয়ে এ্যাম্বোলেন্স বাড়িতে আসে। সকাল ৯টায় জানাযার নামাজ শেষে গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। মিনাজ উদ্দিন মৃত্যুকালে ২ ছেলে রেখে গেছেন। মরহুম মিনাজ উদ্দিনের আত্মার মাগফিরাত কামনায় সকলের নিকট দোয়া চেয়েছেন বড় ছেলে সৌরভ।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

২১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

২১ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

২২ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

২২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।