লগইন
বিদ্রোহী প্রার্থী হওয়ায় কোটচাঁদপুরে আ.লীগের ১৭জন নেতা ও সদস্যকে দল থেকে বহিস্কার
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৬ নভেম্বর, ২০২১ | ০৬:০০ বিকাল ১৮৭ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

ঝিনাইদহ

বিদ্রোহী প্রার্থী হওয়ায় কোটচাঁদপুরে আ.লীগের ১৭জন নেতা ও সদস্যকে দল থেকে বহিস্কার


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহের কোটচাঁদপুরে ইউপি নির্বাচনে দলীয় প্রার্থীর (নৌকা মার্কা) বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নেয়ায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৭জন নেতা ও সদস্যকে দল থেকে বহিস্কার করা হয়েছে। বুধবার বিকালে কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীরে সভাপতি শরিফুননেছা মিকি এবং সাধারণ সম্পাদক শাহাজাহান আলীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিস্কারের বিষয় সাংবাদিকদের জানানো হয়। আগামী ২৮ নভেম্বর কোটচাঁদপুরের ইউপি নির্বাচন। এ নির্বাচনে ১১ নভেম্বর ছিলো প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। কিন্তু বহিস্কৃত ১৭জন তাদের প্রার্থীতা প্রত্যাহার না করে বিদ্রোহী প্রার্থী হিসাবে নৌকা প্রতিকের বিরুদ্ধে বিদ্রোহী হিসাবে প্রতিদ্ব›িদ্বতার জন্য নির্বাচনী মাঠে রয়েছেন।

ফলে তাদের বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে এনে দল থেকে বহিস্কার করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। বহিস্কৃতরা হলেন-১নং সাফদারপুর ইউনিয়ন থেকে ইউনিয়ন কৃষকলীগের সহ-সম্পাদক তাফসিরুজ্জামান তপন, উপজেলা ছাত্রলীগ সদস্য হিরণ খান, ২নং দোড়া ইউনিয়ন থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আবদুল জলিল বিশ্বাস, উপজেলা কৃষক লীগের যুগ্ন আহŸায়ক আশরাফুল আলম, ইউনিয়ন যুবলীগের সভাপতি শামিম আরা হ্যাপি, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য জাকির হোসেন মিঠু।

৩নং কুশনা ইউনিয়ন থেকে ইউনিয়ন আওয়মীলীগের সদস্য আতিয়ার রহমান, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আবদুর রশিদ, ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি রওশন মালিতা, উপজেলা যুবলীগের আহŸায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া বিপ্লব, ৪নং বলুহর ইউনিয়ন থেকে উপজেলা কৃষক লীগের আহŸায়ক শাহাজাহান আলী, উপজেলা কৃষক লীগের যুগ্ন-আহŸায়ক রফিউদ্দীন মল্লিক, উপজেলা জাতীয় শ্রমিক লীগের আহŸায়ক শফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য নজরুল ইসলাম নজু। ৫নং এলাঙ্গী ইউনিয়ন থেকে উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষায়ক সম্পাদক আজিজুর রহমান মানিক, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষায়ক সম্পাদক বদরুজ্জোহা লাবু ও উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষায়ক সম্পাদক মজনুর রহমান।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

চুয়াডাঙ্গা জেলা পুলিশের কল্যাণ সভায় অ‌ফিসারসহ ২৭ পু‌লিশ সদস্য পুরস্কৃত : এগিয়ে আলমডাঙ্গা থানা পুলিশ

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা জেলা পুলিশের কল্যাণ সভায় অ‌ফিসারসহ ২৭ পু‌লিশ সদস্য পুরস্কৃত : এগিয়ে আলমডাঙ্গা থানা পুলিশ

অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

৪ ঘন্টা আগে
অব্যবস্থাপনা ও অনিশ্চয়তার বেড়াজালে পর্যটকরা

গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

৫ ঘন্টা আগে
গ্রাহক সেবার নতুন দিগন্ত উন্মোচন

সমাধান কোথায়?

৬ ঘন্টা আগে
সমাধান কোথায়?

যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

৭ ঘন্টা আগে
যশোর বোর্ডে ৩৫৭ শিক্ষার্থীর পাশ, ১৬৩ জনের নতুন জিপিএ-৫ লাভ

জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

৭ ঘন্টা আগে
জ্বালানি আমদানিতে পুরনো বলয়ের প্রভাব, সিঙ্গাপুরের বৈঠক ঘিরে বিতর্ক

ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

৮ ঘন্টা আগে
ঝিনাইদহের কালীগঞ্জে ডাকাতির কবলে সন্তানসম্ভবা স্ত্রী, অ্যাম্বুলেন্সেই প্রসব; নবজাতকের মৃত্যু

অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

১১ ঘন্টা আগে
অগণিত নক্ষত্র থাকা সত্ত্বেও রাতের আকাশ কালো কেন? অলবার্স প্যারাডক্স

চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

১১ ঘন্টা আগে
চুক্তিহীন সম্মেলনের মাঝে বাংলাদেশের জন্য ১০৫৫ কোটি টাকার অনুদান প্রতিশ্রুতি

বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

১৩ ঘন্টা আগে
বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।