লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৬ জুলাই, ২০২২ | ১২:০০ রাত ১৭ বার পঠিত
ফন্ট সাইজ:

পল্লি বিদ্যুতের আলমডাঙ্গা উপকেন্দ্র-২ ( হাটবোয়ালিয়া ) হামলা ও ভাংচুর মামলার দুই আসামী গ্রেফতার

আলমডাঙ্গার মহেশপুর মোড়ে পল্লি বিদ্যুতের আলমডাঙ্গা উপকেন্দ্র-২ ( হাটবোয়ালিয়া ) হামলা ও ভাংচুর মামলার দুই আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গত ৩ জুলাই রাতে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণ ওই উপকেন্দ্রে বেশ কিছু যুবক প্রবেশ করে ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর করে। এ ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ অভিযান চালিয়ে তরিকুল ইসলাম ও নাজিবুল ইসলাম নায়েব নামের দু'জনকে গ্রেফতার করেছে ।

জানা গেছে, আলমডাঙ্গার ভাংবাড়িয়া, মহেশপুর, হাটবোয়ালিয়া এলাকায় কয়েকদিন ধরে বিদ্যুতের প্রচন্ড লোডশেডিং চলছে। ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে গত রোববার রাতে বেশকিছু মানুষ উপজেলার গৌরিহৃদ গ্রামস্থ মহেশপুর মোড়ে অবস্থিত পল্লিবিদ্যুতের আলমডাঙ্গা উপকেন্দ্র-২ (হাটবোয়ালিয়া) তে প্রবেশ করে কর্তব্যরত কর্মচারীদের বাঁধা প্রদান ইটপাটকেল নিক্ষেপ, হামলা ও ভাংচুর করে।

এ ঘটনার পর মেহেরপুর পল্লিবিদ্যুৎ সমিতির হাটবোয়ালিয়া সাব জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার বাদী হয়ে উপকেন্দ্রে অবৈধভাবে প্রবেশ করে কর্তব্যকাজে বাঁধা প্রদান, ভাংচুর ও ৮০ হাজার টাকার ক্ষয় ক্ষতির পরিমাণ উল্লেখ করে বেশ কয়েক জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ২০/২৫ জনকে আসামী করে আলমডাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন।

গত ৪ জুলাই রাতে হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পে এসআই বাবুল সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে গৌরিহৃদ গ্রামের শরিফুল ইসলামের ছেলে মামলার ১ নং আসামী তরিকুল ইসলাম(৩৫) ও সন্দিগ্ধ আসামী একই গ্রামের মৃত বাদশা মন্ডলের ছেলে নাজিবুল ইসলাম নায়েব(২৮)কে গ্রেফতার করে নিয়ে আসে । গতকালই গ্রেফতারকৃত আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১৭ ঘন্টা আগে
সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

সরবরাহ বাড়ায় সবজির দাম কমতির দিকে

১৭ ঘন্টা আগে
জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

জাতীয় পুরস্কারে ‘সাঁতাও’ ও ‘সুড়ঙ্গ’-এর জয়জয়কার | প্রথম সিনেমাতেই শ্রেষ্ঠ অভিনেতা নিশো

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

মোবাইল কোর্ট | আলমডাঙ্গায় কৃষিজমির উর্বর মাটি কে‌টে ইটভাটায় সরবরাহ: দুই জনের কারাদণ্ড, একজনকে ১ লাখ টাকা জরিমানা

২ দিন আগে
আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

২ দিন আগে
আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে নির্বাচনী সভা

২ দিন আগে
আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

আলমডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদার ১৬ তম শাহাদত বার্ষিকী পালিত

২ দিন আগে
আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট  রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট রাসেলের পক্ষে নির্বাচনী মিছিল

৩ দিন আগে
কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জাতীয় নির্বাচন | কুষ্টিয়ায় বিএনপির প্রার্থীর শোভাযাত্রা পণ্ড, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

৩ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।