লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০২ ডিসেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৩৩ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
পর্নোগ্রাফিসহ ৪ মামলার আসামী সওজের প্রকৌশলী শৈলকুপার টিটু গ্রেপ্তার


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- স্ত্রী শাহানাজ পরভীনকে যৌতুকের দাবীতে নির্যাতন, প্রাবাসীর স্ত্রীর সাথে পরকীয়া করে অনৈতিক কাজের ভিডিও ধারণ করে বøাকমেইল, নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুনালে মামলা ও অর্থ আত্মসাৎসহ ৪টি মামলার আসামী ঝিনাইদহের শৈলকুপার আলোচিত মাগুরা নির্বাহী প্রকৌশলী (সওজ) সড়ক বিভাগের উপ-সহকারী আহসানুল কবির টিটুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

জানা যায়, শৈলকুপা উপজেলার কোর্টপাড়া এলাকার মৃত গোলাম মজনুর ছেলে আহসানুল কবির টিটুর সাথে আবাইপুর ইউনিয়নের পাঁচপাখিয়া গ্রামের মৃত হাফিজুর রহমানের মেয়ে শাহানাজ পারভীন এর বিয়ে হয়। ১০ বছর সংসার জীবনে তাদের ২টি সন্তান রয়েছে। বিয়ের ৬ বছরের মাথায় আহসানুল কবির টিটু’র স্ত্রী শাহানাজ পারভীনের ভাইয়ের বউ শোফালী খাতুনের সাথে পরকীয়ায় আসক্ত হয়ে পড়েন।

এরপর থেকেই শুরু হয় স্ত্রী শাহানাজ পারভীনের উপর নির্যাতন। গত ৩০-১০-২১ ইং তারিখে যৌতুকের টাকার জন্য বেধড়ক মারপিট করে ঘরে আটকে রাখে টিটু। হাসপাতালেও তাকে যেতে দেয় না। এঘটনায় শাহানাজ পারভীন বাদী হয়ে শৈলকুপা থানায় নারী ও শিশু নির্যাতন আইনের ১১ (গ) ধারায় মামলা করেন। মামলা নং ৬,তারিখঃ-০৩/১১/২০২১ ইং। এরপর থেকেই টিটুর পরোকিয়ার অন্তরঙ্গ মেলামেশার ছবি ও ভিডিও ফাঁস হয়ে যায়।

এছাড়া পরোকিয়া প্রেমিকা শেফালীর সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে তোলে শারীরিক মেলামেশার ছবি ও ভিডিও ধারণ করে বøাকমেইল করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়া এবং অন্তরঙ্গ মেলামেশার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে শেফালীর স্বামী মনিরুল ইসলাম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ২০০০ (সংশোধন/০৩) এর ৯ (১) ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ এর ৮(১)(২)(৩) মোতাবেক মামলা দায়ের করেন। মামলার পর থেকে আহসানুল কবির টুটু পলাতক ছিল কিন্ত শেষ রক্ষা হয়নি ।

অবশেষে মঙ্গলবার বিকালে ঝিনাইদহ র‌্যাব টিটুকে গ্রেফতার করে। এরপর রাতেই শৈলকুপা থানায় টিটুকে হস্তান্তর করে। বুধবার তাকে আদালতে প্রেরণ করলে বিজ্ঞ আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১০ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৮ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৮ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৮ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৮ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।