লগইন
দয়া করে গাড়ী ধীরে চালান, এই জায়গায় আমি আমার মাকে হারিয়েছি!
বড় করে দেখুন
সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১১ সেপ্টেম্বর, ২০২১ | ০৬:০০ বিকাল ১৭৬ বার পঠিত
ফন্ট সাইজ:

সংবাদ শুনুন

প্লে বাটনে ক্লিক করে সংবাদটি শুনুন

শিক্ষা
দয়া করে গাড়ী ধীরে চালান, এই জায়গায় আমি আমার মাকে হারিয়েছি!

‘
জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ঝিনাইদহের কালীগঞ্জ-যশোর মহাসড়কের লাউদিয়া নামক স্থানে রাস্তার পাশে একটি বড় মেহগনি গাছের সাথে কাঠের একটি ফ্রেম ব্যানার লাগানো রয়েছে। সেখানে লাল আর সাদা রং দিয়ে বড় বড় অক্ষরে লেখা, ‘দয়া করে গাড়ী ধীরে চালান, এই জায়গায় আমি আমার মাকে হারিয়েছি। (আসিফ আহমেদ পাপ্পু)।’ দুর্ঘটনায় মাকে হারিয়ে ছেলে আসিফ আহমেদ পাপ্পু আহŸান সম্বলিত ব্যানারটি গাছে ঝুলিয়ে দিয়েছেন কোন এক সময়ে।

রাত বা দিন, ওই সড়ক দিয়ে যাওয়ার সময় গাছে এ ব্যানারটি সবার দৃষ্টি আকর্ষণ করছে। পথচারিরা দাঁড়িয়ে দেখছে ও পড়ছে। ২০১৯ সালের ১৯ অক্টোবর বেলা ১১টার দিকে তিন চাকার একটি যান (মাহেন্দ্র) যাত্রী নিয়ে কালীগঞ্জের দিকে যাচ্ছিল। লাউদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পেছন থেকে আসা বালিবোঝাই একটি ট্রাক মাহেন্দ্রটিকে ধাক্কা দিয়ে পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এ সংঘর্ষে মাহেন্দ্রের ৩ নারী যাত্রী নিহত হন। সে সময় নিহতদের মধ্যে পলি খাতুন নামে একজনের পরিচয় পাওয়া গেলেও অপর দুই নারী অজ্ঞাত থেকে যান।

ওই দুর্ঘটনায় আহত হন আরও ৯ যাত্রী। সেখানেই মারা যান তিন যাত্রী। তাদের মধ্যে পরিচয় মেলে গড়িয়ালা গ্রামের আলাউদ্দিনের স্ত্রী পলি খাতুনের। ‘শুনেছি পলির বড় ছেলে ঢাকায় থাকে। ছোট ছেলে নানা বাড়িতে পড়ালেখা করছে। আর তাদের বাবা কাজের জন্য বাইরে বাইরে থাকে। এ সড়কে চলাচল করা সাকিব নামে এক ব্যক্তি বলেন, ‘ব্যবসার কাজে আমি সপ্তাহে তিন দিন কালীগঞ্জে যাই এ সড়ক দিয়ে।

তবে বেশ কিছু দিন ধরে চোখে পড়ছে এ ব্যানারটি। ব্যানারটি দেখে আমারও মন খারাপ হয়েছে। আমিও এখন এ পথ দিয়ে সতর্কভাবে বাইক চালিয়ে যাই।’ ওই এলাকার মেহেদী নামে এ ব্যক্তি বলেন, ‘ছেলেটি মা হারিয়েছে। সে বুঝতে পারছে মা হারোনোর কী যন্ত্রণা। তাই তো কোনো একসময় এখানে সে ব্যানারটি ঝুলিয়ে দিয়েছে। পাপ্পুর আশা, আর কাউকে যাতে তার মতো কষ্ট পেতে না হয়। ব্যানারটি দেখে চালক-পথচারীরা সচেতন হবে। এ কারণে হয়তো ছেলেটি এটি লিখে ঝুলিয়ে দিয়েছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য (০)

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

২ ঘন্টা আগে
ঘূর্ণিঝড় আকভানের তাণ্ডবে কোটচাঁদপুরে ১৯০ হেক্টর জমির ফসল আক্রান্ত, কৃষকদের চোখেমুখে দুশ্চিন্তা

আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

২ ঘন্টা আগে
আলমডাঙ্গায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের অভিযান ২৬ বস্তা সার জব্দ : ২ হাজার টাকা জরিমানা

পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৫ ঘন্টা আগে
পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের দ্রুত নিরাপদ স্থানে সরালেন শিক্ষিকা

৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

৬ ঘন্টা আগে
৩ লাখ টাকার ভারতীয় মাদক ও ওষুধ জব্দ

গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

৭ ঘন্টা আগে
গাংনীতে 'নিষিদ্ধ' ঘোষিত ছাত্র সংগঠনের দুই কর্মী গ্রেপ্তার

গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

৭ ঘন্টা আগে
গভর্নরকে চাপমুক্ত রেখে স্বাধীন সিদ্ধান্তের সুযোগ দেওয়ার তাগিদ ড. আহসান এইচ মনসুরের

বিশেষ দোয়া ও আলোচনা সভা

৮ ঘন্টা আগে
বিশেষ দোয়া ও আলোচনা সভা

রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

৯ ঘন্টা আগে
রাজনৈতিক অস্থিতিশীলতাই বাংলাদেশের টেকসই উন্নয়নের পথে প্রধান বাধা

সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

৯ ঘন্টা আগে
সিটি ব্যাংকের এমডির বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা

১৪ ঘন্টা আগে
টানা বৃষ্টিতে মেহেরপুরের কৃষকদের মাথায় হাত, আমন ও কলাইয়ে ব্যাপক ক্ষতির শঙ্কা

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।