লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ৩১ জানুয়ারী, ২০২২ | ১২:০০ রাত ৪০ বার পঠিত
ফন্ট সাইজ:

শিক্ষা
তেলের চাহিদা মহামারির আগের অবস্থানকে ছাড়িয়ে যাবে

মাসুদ রানা সৌদি আরব প্রতিনিধিঃতেলের চাহিদা বর্তমানে মহামারির আগের অবস্থানের কাছাকাছি রয়েছে। অর্থাৎ মহামারির আগে যেরকম চাহিদা ছিল বর্তমানে প্রায় সেরকম অবস্থানে চলে এসেছে। তবে ২০২২ সালের শেষের দিকে তেলের চাহিদা মহামারির আগের অবস্থানকে ছাড়িয়ে যাবে। সৌদির তেল কোম্পানি আরামকোর নির্বাহী প্রধান দাম্মামে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

নির্বাহীর প্রধান আমিন এইচ নাসের বলেন, আরামকো চাহিদার ব্যাপারে খুবই আশাবাদী। গ্যাসোলিন ও ডিজেলসহ কিছু পণ্যের চাহিদা এরই মধ্যে বেড়েছে। অন্যদিকে এখনো বিভিন্ন ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে জেট ফুয়েলের চাহিদা কম রয়েছে। তারপরেও খুব দ্রুতই জেট ফুয়েলের চাহিদা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি
তিনি বলেন, করোনা মহামারি শুরু হওয়ার আগে চাহিদা যেরকম ছিল এখন প্রায় তার কাছাকাছি চলে এসেছে। বিশ্বব্যাপী উৎপাদকরা সরবরাহে খুব কম বিনিয়োগ করছে বলেও উল্লেখ করেন তিনি।

২০২০ সালে করোনার মহামারি যখন ছড়িয়ে পড়ে তখন বিশ্বে ক্রুড তেলের চাহিদা কমে দৈনিক প্রায় ১০ কোটি ব্যারেল। কারখানা বন্ধ ও লকডাউনের কারণে তেলের চাহিদায় এ নেতিবাচক প্রভাব পড়েচাহিদা বাড়ায় চলতি বছরে তেলের দাম বেড়েছে ১৩ শতাংশ। ব্যারেল প্রতি তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৮৫ ডলারে। করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন অর্থনীতিকে বেশি ক্ষতিগ্রস্ত করবে না এমন ধারণা থেকেই তেলের চাহিদা বেড়েছে। যদিও সরবরাহ ব্যবস্থা সংকুচিত হয়েছে।

উপসাগরীয় অঞ্চলের দেশগুলো তেলের উৎপাদন বাড়াতে শত শত কোটি ডলার ব্যয় করছে। সৌদি আরবও ক্রুড তেলের উৎপাদন বাড়ানো চেষ্টা চালিয়ে যাচ্ছে। ২০২৭ সালের মধ্যে দেশটি দৈনিক এক কোটি ৩০ লাখ ব্যারেল তেল উৎপাদন করার পরিকল্পনা করছে। বর্তমানে দেশটির সক্ষমতা রয়েছে দৈনিক এক কোটি ২০ লাখ ব্যারেল তেল উৎপাদন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৫৩ মিনিট আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

৮ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

৯ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

৯ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।