লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ০৮ ডিসেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৭ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা উদ্ভাবন করল সেনেটারি প্যাডের ভেন্ডিং মেশিন


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- ‘অটোমেটিক হাউস ক্লিনার এন্ড লাইফ সেফটি রোবট’র ও কৃষি ভিত্তিক রোবট ‘স্মার্ট এগ্রো রোবট’ তৈরীর পর এবার সেনেটারি প্যাডের ভেন্ডিং মেশিন উদ্ভাবন করেছে ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থীরা। পলিটেকনিক ইন্সটিটিউটের ৭ জন শিক্ষার্থীর একটি টিম এ মেশিন উদ্বাধন করেছে। ইতিমধ্যে মেশিনটি অর্জন করেছে ইধংরং ঘধঃরড়হধষ ওঈঞ অধিৎফ। এছাড়াও ওহঃবৎহধঃরড়হধষ অচওঈঞঅ ধধিৎফ প্রতিযোতায় বর্তমানে বাংলাদেশের হয়ে চীন, হংকং, জাপান. সিঙ্গাপুর, ভারত, অস্ট্রেলিয়া, মালেশিয়াসহ বিশ্বের ১৫ টি দেশের সাথে প্রতিযোগিতা করে সেটা ১০ প্রকল্পের মধ্যে অবস্থান করছে। উদ্বাধন টিমের প্রধান হৃদয় হোসেন বলেন, আমাদের দেশের মেয়েরা প্রায়ই স্যানেটারি প্যাড দোকান থেকে কিনতে যেয়ে বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে।

অনেক সময় বখাটে দ্বারা মানসিকসহ শারীরিক নিপীরণের শিকার হয়। ফলে দোকান থেকে প্যাড কিনতে অনেক দ্বিধাবোধ করে। যে কারণে অনেক মেয়ে স্যানেটারি প্যাড ব্যবহার করে না। এর ফলে মেয়েদের নানা ধরনের সমস্যাসহ অনেক ধরনের ইনফেকশনের মত সমস্যায় ভুগতে হয়। এই সমস্যা সমাধানের জন্য আমরা তৈরী করেছি ‘আইওটি বেসড স্মার্ট ভেন্ডিং মেশিন ফর সেনেটারি প্যাড’। এই মেশিনের সাহায্যে একজন মেয়ে খুব সহজেই তার প্রয়োজন অনুযায় প্যাড সংগ্রহ করতে পারবে। প্যাড সংগ্রহ করার জন্য গ্রাহককে তার নিকস্থ মেশিনের ভিতরে ১০ টাকা দিতে হবে যার বিনিময়ে সে খুব সহজে একটি সেনেটারি প্যাড পেয়ে যাবে।

উদ্বাধন টিমের সদস্য শারমিন আক্তার তন্নি বলেন, মেশিনের মধ্যে প্যাড ফুরিয়ে গেলে মেশিন ক্ষুদে বার্তার মাধ্যমে আমাদের জানিয়ে দিবে। তখন নিয়ন্ত্রকারী আবারো মেশিনে প্যাড দিয়ে আসবে। এতে দোকানী বা ব্যবহারকারী কাউকে বাড়তি সময় দিয়ে হবে না।

টিমের সদস্য বক্তিয়ার আহম্মেদ বাপ্পি বলেন, একটি মেয়ে খুব সহজে মেশিনের নিজস্ব মোবাইল এ্যাপ ব্যবহার করে মেশিন কোন কোন লোকেশনে আছে তা দেখতে পাবে এবং মেশিনের গায়ে লাগানো ছজ কোড স্ক্যান করে বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করেও প্যাড ক্রয় করতে পারবে।

এ ব্যাপারে ঝিনাইদহ পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো: সাজেদ-উর-রহমান বলেন, শিক্ষার্থীদের ‘আইওটি বেসড স্মার্ট ভেন্ডিং মেশিন ফর সেনেটারি প্যাড’ উদ্ভাবনে শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতা করা হয়েছে। তাদের যখন যেটা প্রয়োজন করে আমরা সরবরাহ করার চেষ্টা করেছি। আমরা প্রজেক্টটির সফলতা কামনা করি।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৮ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৯ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৬ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৭ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৭ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।