লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২৩ অক্টোবর, ২০২১ | ১২:০০ রাত ২১ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ- বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, বিদেশে বসে মিথ্যা অপপ্রচার তথ্য সন্ত্রাসের শামিল। এই তথ্যসন্ত্রাস ও মির্জা ফখরুলদের অপপ্রচার সাম্প্রদায়িক হামলাকারীদের রক্ষা করার একটি অপকৌশল মাত্র। শনিবার দুপুরে ঝিনাইদহ জেলা শিল্পকলা একডেমীতে জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত যারা বাংলাদেশে আজকে যে সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে আঘাত হানলো। আজকে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে সামাজিক প্লাটফর্মের উপর ভর করে, অপপ্রচার করে, তথ্যসন্ত্রাস করে, দেশে-বিদেশে বসে তথ্যসন্ত্রাস করে সাম্প্রদায়িক সন্ত্রাস সৃষ্টি করে তারা দায় দেয় কাদের!। মির্জা ফখরুল ইসলাম কাদের বিরুদ্ধে অভিযোগ দেয়? বলে সরকার ! সরকারি দল! এটা হলো একটি অপপ্রচার। মির্জা ফখরুলদের এই অপপ্রচার আর তথ্য সন্ত্রাস সাম্প্রদায়িক সন্ত্রাসদের রক্ষা করার একটি কৌশল।

তৃণমুল নেতাকর্মীদের উদ্দেশ্যে আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে তখন সাম্প্রদায়িক হামলার মধ্য দিয়ে ওরা দ্বিধাবিভক্ত করতে চাইছে। তাই বিএনপির এই অপরাজনীতির বিরুদ্ধে আপনাদের সজাগ থাকতে হবে। আপনাদের কাজ করতে হবে। আপনারাই এ দেশের আসল মালিক। আপনারাই হলেন আসল পাহারাদার। জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এমপির সভাপতিত্বে সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন, পারভীন জামান কল্পনা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খান চঞ্চল, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য খালেদা খানম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম অপু, এ্যাড. আজিজুর রহমান, তৈয়ব আলী জোয়ার্দ্দার, জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাসসহ অন্যান্যরা। বর্ধিত সভায় ঝিনাইদহের ৬ টি উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৭ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৭ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১ দিন আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১ দিন আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১ দিন আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১ দিন আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১ দিন আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।