লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ১৫ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ৩২ বার পঠিত
ফন্ট সাইজ:

ঝিনাইদহ
ঝিনাইদহে ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হলো বাল্য বিবাহ


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ- ঝিনাইদহ সদর উপজেলার হুদা বাকড়ি গ্রামে অষ্টম শ্রেণীর এক স্কুল ছাত্রী বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে। রোববার দুপুরে শিশু নিলয় ফাউন্ডেশনের সহযোগিতায় ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন ।

এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ সোহেল রানা, শিশু নিলয় ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন, ফিল্ড ফেসিলেটেটর নাজনীন সুলতানাসহ অন্যান্যরা। জানা গেছে, সদর উপজেলার হুড়া বাকড়ি গ্রামের হাসমত শিকদারের মেয়ের সাথে শৈলকুপা উপজেলার সাপখোলা গ্রামের পিকুলের ছেলে সাগরের বাল্য বিবাহের আয়োজন করা হয়।

শিশু নিলয় ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোঃ মোয়াজ্জেম হোসেন জানান, আমরা বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে কাজ করি। তারই ধারাবাহিকতায় উপজেলা প্রশাসন ও থানা পুলিশের সহযোগিতায় একটি বাল্য বিবাহ বন্ধ করা হয়েছে।

মেয়েটি বর্তমানে পানামি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। তার এসএসসি পরীক্ষা পাশ পর্যন্ত যাবতীয় লেখাপড়ার খরচ বহন করবে শিশু নিলয় ফাউন্ডেশন। এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন জানান, ১৮ বছরের আগে ওই ছাত্রীকে বিয়ে দেবে না মর্মে মুচলেকা দেন ভুক্তভোগি পরিবারটি। তিনি আরও জানান, বাল্য বিবাহ প্রতিরোধে সদর উপজেলা প্রশাসন অভিযান অব্যাহত রেখেছেন।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

২১ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

২১ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

২১ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

২১ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।