লগইন করুন
সোশ্যাল মিডিয়া

© 2026 Samprotikee
সর্বস্বত্ব সংরক্ষিত

সাম্প্রতিকী ডেক্স আপডেট: ২১ নভেম্বর, ২০২১ | ১২:০০ রাত ১৫ বার পঠিত
ফন্ট সাইজ:

চুয়াডাঙ্গা
জামজামি ইউ জামজামিতে নৌকার সমর্থকের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে


জামজামি ইউনিয়নে নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী ও প্রতিদ্বন্দ্ব্বী বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সৃষ্ট মারামারির ঘটনার জের হিসেবে জামজামি গ্রামের নৌকার সমর্থকের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে এ ঘটনা ঘটে। এ বিষয়ে আলমডাঙ্গা থানায় এক পক্ষ লিখিত অভিযোগ করেছেন।


জানা য়ায়, শনিবার রাতে আলমডাঙ্গার জামজামি ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যানপ্রার্থী নজরুল ইসলাম নিজ গ্রাম পাঁচলিয়ার বিলপাড়ায় গণসংযোগ করতে যান। সে সময় বিলপাড়ার মৃত আফজাল হোসেনের ছেলে ডাচবাংলা ব্যাংকের কর্মকর্তা আল মামুন বাচ্চু বিতর্কে জড়িয়ে পড়েন।

বিতর্কের এক পর্যায়ে আল মামুন বাচ্চুর ছোট ভাই মঞ্জু নজরুল ইসলামের সমর্থকের উপর চড়াও হন। মারামারিতে জড়িয়ে পড়েন। এ সংবাদ পেয়ে এলাকার নৌকার সমর্থকরা ঘটনাস্থলে ছুটে যান। অবস্থা বেগতিক দেখে ব্যাংক কর্মকর্তা পালিয়ে গেলেও তার ছোট ভাই মঞ্জুকে মারধর করা হয় বলে অভিযোগ উঠে। মঞ্জু স্বতন্ত্র প্রার্থী জয়নাল আবেদীন বাবলু চৌধুরীর কর্মী ও আত্মীয়।


এ সংবাদ জামজামি এলাকায় ছড়িয়ে পড়লে বাবলু চৌধুরীর কর্মী সমর্থকরা নৌকার কর্মী জামজামি গ্রামের লাল্টুর বাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে বলে অভিযোগ পাওয়া গেছে। তাছাড়া, একই গ্রামের আজিজুলের বাড়ির গেট কোপানো হয়েছে, ভোদুয়া গ্রামের মিজানের উপর হামলার চেষ্টা করা হয়। সে সময় তিনি দৌঁড়ে পালিয়ে যাওয়ার সময় তার পা কেটে যায় বলে জানা গেছে। একই রাতে জামজাতিতে অবস্থিত নৌকার অফিসের উপর টাঙ্গিয়ে রাখা নৌকা পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।


এ ঘটনায় নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দাবি করেছেন যে, স্বতন্ত্র প্রার্থীর কর্মী সমর্থক রিপন শাহ, লাভলু চৌধুরী, শাহানূর, ইকবাল হোসেন, রবিউল প্রমুখ ওই হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগে নেতৃত্ব দেন।


এ ঘটনায় জামজামি ইউনিয়নজুড়ে এখন উত্তেজনা বিরাজনা বিরাজ করছে।

সংবাদটি আপনার কাছে কেমন লেগেছে?

মন্তব্য ()

মন্তব্য করতে লগইন করুন

লগইন করুন

সর্বশেষ সংবাদ

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

আলমডাঙ্গায় উদ্ভাস সাহিত্য সংস্থা'র পক্ষ থেকে সাহিত্যিক মাফরুহা আলমকে সংবর্ধনা ও সম্মাননা সনদ প্রদান

৫ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেলকে বিজয়ী করার লক্ষ্যে আলমডাঙ্গায় নির্বাচনী মিছিল অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী শরীফুজ্জামান শরীফের পক্ষে আলমডাঙ্গার হাড়গাড়ি মহিলা সমাবেশ অনুষ্ঠিত

৬ ঘন্টা আগে
আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

আলমডাঙ্গা বণিক সমিতির সংবর্ধনায় কর্মসংস্থান ও মানবিক নেতৃত্বের ডাক দিলেন টরিক

১৩ ঘন্টা আগে
আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

ভাষার মাস শুরু | আজ প্রতীকী বইমেলায় সরব বাংলা একাডেমি

১৩ ঘন্টা আগে
আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

জাতীয় নির্বাচন | আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নে জামায়াতের নির্বাচনী সমাবেশ

১৪ ঘন্টা আগে
ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

জাতীয় নির্বাচন | ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ ঘন্টা আগে
আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

আলমডাঙ্গায় তিন দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা উদ্বোধন

১৪ ঘন্টা আগে
হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

হবু বাবা-মায়ের প্রস্তুতি: সফল গর্ভধারণের সহজ উপায়

১ দিন আগে
চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

জাতীয় নির্বাচন | চুয়াডাঙ্গায় চায়ের কাপে ভোটের চুমুক: জমে উঠেছে ধানের শীষ-দাঁড়িপাল্লার লড়াই

১ দিন আগে

নোটিফিকেশন চালু করুন

সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে পেতে নোটিফিকেশন চালু করে রাখুন।